সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিবিআই তল্লাশি এবং জেরার মাঝে দু’টি মোবাইল পানাপুকুরে ছুঁড়ে ফেলে দেন মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। কেন এই কাজ করলেন বিধায়ক, তার কারণ নিয়ে ইঙ্গিতবাহী টুইট বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। তাঁর টুইটে পালটা জবাব দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
সুকান্ত মজুমদার টুইটে লেখেন, “তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করেছে সিবিআই। মেধাবী এসএসসি পড়ুয়াদের কেরিয়ার নিয়ে ছিনিমিনি খেলার দায়ে গ্রেপ্তার করা হয়েছে তাকে। জেরার মাঝে মোবাইল পুকুরে ফেলে দিয়েছেন। কাকে আড়াল করার চেষ্টা করছেন? ভাইপোকে?”
TMC MLA Jibankrishna Saha has been arrested by the CBI. He is accused for playing foul with the careers of meritorious SSC aspirants. But, during the interrogation, he threw both his mobile phones in a pond. Whom is he trying to shield? Bhaipo?
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) April 17, 2023
[আরও পড়ুন: ৬৬ ঘণ্টা পর উদ্ধার জীবনকৃষ্ণর দ্বিতীয় মোবাইল, পুকুরে এখনও জারি তল্লাশি]
এই টুইট নিয়ে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে জোর আলোচনা। যদিও সুকান্তর টুইটকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ ঘাসফুল শিবির। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, সুকান্তদের এই ধরনের মন্তব্য করার আগে শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তারির দাবি জানানো প্রয়োজন। তারপরই বিজেপি রাজ্য সভাপতির এই ধরনের টুইট করা উচিত।
উল্লেখ্য, ৬৬ ঘণ্টা টানা তল্লাশির পর বিধায়ক জীবনকৃষ্ণ সাহার দ্বিতীয় মোবাইলটি উদ্ধার করে সিবিআই। ওই মোবাইলেই ৭০ শতাংশ তথ্য লুকিয়ে রয়েছে বলেই মনে করছেন তদন্তকারীরা। মোবাইলের ফরেনসিক পরীক্ষায় কোন তথ্য সামনে আসে, সেটাই এখন দেখার।
[আরও পড়ুন: তীব্র গরমের মাঝেই সুখবর! বৃষ্টিতে ভিজবে বাংলা, কবে কোথায় বৃষ্টি?]
সর্বশেষ খবর
-
ভাঙড় বিস্ফোরণের ‘মূলচক্রী’, শওকতকে ১৪ দিনের এনআইএ হেফাজতে পাঠাল আদালত
-
সরকারি সম্পত্তি ধ্বংসে ‘জিরো টলারেন্স’, সিএএ বিক্ষোভে ভাঙচুরে তদন্তের নির্দেশ শুভেন্দুর
-
গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন? অস্ত্র মামলায় আদালতে আত্মসমর্পণ খান স্যরের
-
বরানগর-বারাকপুর মেট্রো প্রকল্পের অগ্রগতি, হকারের পুনর্বাসনের আর্জি জানিয়ে রেলমন্ত্রীকে চিঠি বিধায়ক কৌস্তভের
-
কেন ভাঙা হবে না পুরবোর্ড? ৭২ ঘণ্টায় জবাব চাইল রাজ্য, এবার কলকাতা পুরসভায় প্রশাসক!