রাজা দাস, বালুরঘাট: রামসেবায় দরাজহস্ত বঙ্গ বিজেপি নেতৃত্ব। সুন্দরবনের মধুর পর এবার বাংলা থেকে গেল চিনি আতপ চাল। দিলীপ ঘোষের পর এবার সুকান্ত মজুমদারের নিবেদন গোবিন্দভোগ চাল। মোট ১ হাজার ১ কেজি চাল বালুরঘাট থেকে রামনগরীর উদ্দেশ্যে পাঠানো হয়েছে।
রবিবার সকালে বালুরঘাট জেলা বিজেপি কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানের পরই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপস্থিতিতে অযোধ্যার উদ্দেশ্যে চিনি আতপ চাল পাঠানো হয়। বালুরঘাট থেকে একটি গাড়িতে করে মোট ১ হাজার ১ কেজি গোবিন্দভোগ চাল পাঠানো হয়েছে। সাংসদ সুকান্ত মজুমদার বলেন, “আমাদের জেলার এই চাল বিখ্যাত। খিচুড়ি রান্নার জন্য জনপ্রিয়। দেশের বিভিন্ন জায়গা থেকে রামমন্দির উদ্বোধনের আগে এই উপহার পাঠানো হচ্ছে। বালুরঘাট থেকে চিনি আতপ চাল পাঠিয়ে নিজেদের কৃতার্থ মনে করছি।”
[আরও পড়ুন: কমোড লাগবেই! জেলে অদ্ভুত ‘আবদার’ শংকরের]
রামমন্দির উদ্বোধনের আগে ইতিমধ্যেই বিভিন্ন প্রান্ত থেকে অযোধ্যা নগরীতে পৌঁছেছে উপহার। বাংলা থেকে গিয়েছে সুন্দরবন থেকে পাঠানো হয়েছে মধু। বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মধু নিবেদন করেছেন। পূর্ব মেদিনীপুরের উপহার ফুল। রামমন্দির সাজানোর জন্য দিল্লির ব্যবসায়ীরা এজেন্ট মারফৎ চন্দ্রমল্লিকা, গাঁদা ফুল পূর্ব মেদিনীপুর থেকে কিনেছেন বলেই জানা গিয়েছে। গ্ল্যাডিওলাস ফুলও পাঠানো হয়েছে। রামমন্দিরে উদ্দেশ্যে ফুল পাঠিয়ে অত্যন্ত খুশি ফুলচাষিরা।
[আরও পড়ুন: ‘দেহ নিতে এখানে এসো’, স্ত্রীকে মেসেজের পরই রেললাইনে দক্ষিণ-পূর্ব রেলকর্তার দেহ উদ্ধারে রহস্য]
সর্বশেষ খবর
-
দূর হয় কঠিন রোগ! শিবের এই মন্দিরে ‘আরোগ্যে’র আশায় ভিড় জমান ভক্তরা
-
বিধানসভায় সই জাল মামলায় সিআইডি রিপোর্টে ‘অসন্তুষ্ট’ হাই কোর্ট, বড় স্বস্তি অভিষেকের
-
১১ দিনে দ্বিতীয়বার, কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার কোটি টাকার সোনা, আটক ২
-
মমতা নয়, নেতাজি-ক্ষুদিরাম, ব্যানার বদলে প্রতিষ্ঠা দিবসে বড় বার্তা দিতে চলেছে তৃণমূলের ছাত্র সংগঠন!
-
ফের হানিমুন হরর, ঋতুস্রাব হওয়ায় হোটেলেই নববধূকে বেধড়ক মার! খুনের চেষ্টা স্বামীর