Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ৩ অক্টোবর ২০২৬
Supporter of a independent worker allegedly murdered in Nakashipara

নির্দল প্রার্থীর সমর্থককে পিটিয়ে ‘খুন’, ভোট পরবর্তী অশান্তিতে থমথমে নাকাশিপাড়া

টেনেহিঁচড়ে বাড়ি থেকে বের করে তাঁকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৯, ২০২৩, ১১:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৯, ২০২৩, ১১:৫৭

options
link
নির্দল প্রার্থীর সমর্থককে পিটিয়ে ‘খুন’, ভোট পরবর্তী অশান্তিতে থমথমে নাকাশিপাড়া zoom
ছবি: প্রতীকী
Advertisement

সঞ্জিত ঘোষ, নদিয়া: ভোট পরবর্তী অশান্তিতে এবার উত্তপ্ত নদিয়ার নাকাশিপাড়া। নির্দল প্রার্থীকে সমর্থন করায় এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ। শুক্রবার রাতে এই ঘটনায় এখনও থমথমে নাকাশিপাড়ার বীরপুরে।

নিহত খবির শেখ, নদিয়ার নাকাশিপাড়ার বীরপুরের বাসিন্দা। অভিযোগ, শুক্রবার রাতে ১০-১২ জন দুষ্কৃতী তাঁর বাড়িতে চড়াও হয়। তাঁকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে আসে দুষ্কৃতীরা। উঠোনে ফেলে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশীরা জড়ো হতে থাকেন। বেগতিক পরিস্থিতি বুঝে ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ঘুরছে যুদ্ধের চাকা! এবার রাশিয়ায় মিসাইল হামলা ইউক্রেনীয় ফৌজের]

রক্তাক্ত অবস্থায় খবিরকে উদ্ধার করা হয়। বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। তবে শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান। পরিবারের দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই খুন করেছে খবিরকে। যদিও সে অভিযোগ মানতে নারাজ ঘাসফুল শিবির। রাজনৈতিক প্রতিহিংসায় খুন নাকি খুনের নেপথ্যে রয়েছে অন্য কিছু, তা খতিয়ে দেখা হচ্ছে। কে বা কারা এই কাজ করল, তা-ও তদন্ত করে দেখছে পুলিশ।

[আরও পড়ুন: গুলি ও ধারালো অস্ত্রের কোপে মগরাহাটে ‘খুন’ তৃণমূলের জয়ী প্রার্থী, আশঙ্কাজনক তাঁর প্রতিবেশীও]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.