Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১১ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২৯ আগস্ট ২০২৬
Suvendu Adhikari

মুখ্যমন্ত্রী হয়ে প্রথমবার মায়াপুর ইসকনে শুভেন্দু, রাধামাধবকে সাষ্টাঙ্গে প্রণাম, করলেন গো-সেবাও

মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর প্রথমবার মায়াপুর সফরে গেলেন শুভেন্দু অধিকারী।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মে ২৮, ২০২৬, ১৩:৩৩

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মে ২৮, ২০২৬, ১৩:৩৩

options
link
মুখ্যমন্ত্রী হয়ে প্রথমবার মায়াপুর ইসকনে শুভেন্দু, রাধামাধবকে সাষ্টাঙ্গে প্রণাম, করলেন গো-সেবাও zoom
২৮ মে। বৃহস্পতিবার। মায়াপুরে যজ্ঞানুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিজস্ব ছবি।

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার মায়াপুরের ইসকন মন্দিরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রীকে মালা পরিয়ে স্বাগত জানালেন সন্ন্যাসীরা। ইসকনের মন্দিরে বিশেষ যজ্ঞানুষ্ঠানে অংশ নেন তিনি। এরপর ইসকনের গোশালায় বিশেষ পুজোয় বসেন মুখ্যমন্ত্রী। ইসকনের সন্ন্যাসীদের উপস্থিতিতে তিনি গো-সেবা করেন। জল দিয়ে গোমাতার পা ধুয়ে দেন তিনি। গোমাতাকে খাবারও খাওয়ান। গোশালা থেকে ইসকনের চন্দ্রোদয় মন্দিরে যান শুভেন্দু অধিকারী। সেখানে রাধাকৃষ্ণের মন্দিরে পুজো ও আরতি করেন। এরপর বিগ্রহকে সাষ্টাঙ্গে প্রণাম করেন মুখ্যমন্ত্রী। মন্দিরেই ভক্তদের মাঝে মিশে গিয়ে তাঁদের জড়িয়ে ধরেন শুভেন্দু। করেন শুভেচ্ছা বিনিময়ও। এরপর ইসকনের প্রতিষ্ঠাতা শ্রী অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের মন্দিরেও পুজো করেন তিনি। সেখানেও প্রভুপাদর বিগ্রহের সামনে সাষ্টাঙ্গে প্রণাম করেন শুভেন্দু। 

প্রভুপাদর মন্দিরে পুজো করেন। ভক্তদের মাঝে মিশে যান শুভেন্দু। এদিন মায়াপুরের সাধু-সন্তদের সঙ্গেও দেখা করে কথা বলতে পারেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী হওয়ার পর বেলুড় মঠ, কালীঘাট-সহ একাধিক মন্দির দর্শনে গিয়েছেন শুভেন্দু। এবার প্রশাসনিক প্রধান হয়ে প্রথমবার মায়াপুর সফরে তিনি। এই সফরকে ঘিরে গতকাল থেকে মায়াপুরে ছিল সাজ সাজ রব। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে রাখা হয়েছে গোটা ইসকন চত্বর। আজ সকালে মুখ্যমন্ত্রী কলকাতা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে আকাশপথে মায়াপুরে পৌঁছন। তারপর সেখান থেকে ইসকনের গোশালায় গিয়ে বিশেষ পুজো করেন তিনি। যজ্ঞের পর তাঁকে সাষ্টাঙ্গে বিগ্রহকে প্রণাম করতে দেখা গিয়েছে। এরপরে গো-সেবা করেন মুখ্যমন্ত্রী। 

Advertisement

গোশালার অনুষ্ঠান শেষ করে চন্দ্রোদয় মন্দিরের উদ্দেশে রওনা দেন শুভেন্দু অধিকারী। সেখানে পৌঁছে প্রথমে রাধামাধবের পুজো করেন। এরপর প্রভুপাদর মন্দিরে পুজো করেন। ভক্তদের মাঝে মিশে যান শুভেন্দু। এদিন মায়াপুরের সাধু-সন্তদের সঙ্গেও দেখা করে কথা বলতে পারেন মুখ্যমন্ত্রী। মায়াপুর ইসকনের তরফে মুখ্যমন্ত্রীর জন্য কৃষ্ণ প্রসাদের ব্যবস্থা করা হচ্ছে। জানা গিয়েছে, ইসকনের তরফে একটি গোমাতার মূর্তি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে উপহার হিসেবে প্রদান করা হবে। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.