রঞ্জন মহাপাত্র, কাঁথি: ত্রিপুরায় তৃণমূলের (TMC in Tripura)উপর হামলার প্রভাব পড়ল পূর্ব মেদিনীপুরের মারিশদায়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) গাড়ি আটকে কুরুচিকর স্লোগান, প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে সোমবার রাতে সরগরম হয়ে উঠল এলাকা। নন্দীগ্রামের বিজেপি বিধায়ককে এভাবে হেনস্তার অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে মারিশদা থানায় অভিযোগ দায়ের করলেন শুভেন্দুর আইনজীবী অনির্বাণ চক্রবর্তী। ঘটনার প্রতিবাদে আজ মারিশদা থানা ঘেরাও কর্মসূচি রয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্বের।
পুরভোটের প্রচারে গিয়ে রাজ্য তৃণমূলের যুব সভাপতি সায়নী ঘোষ (Saayoni Ghosh) গ্রেপ্তার হয়েছিলেন আগরতলায়। রবিবার এই ঘটনা ঘিরে দফায় দফায় তৃণমূল- বিজেপি সংঘর্ষে দিনভর উত্তপ্ত ছিল ত্রিপুরা। তার প্রভাব পড়ে বঙ্গেও। যদিও সোমবার সন্ধেবেলা যুবনেত্রী জামিনে মুক্ত হন। তবে তার আগে সায়নীর গ্রেপ্তারির প্রতিবাদে সোমবার কলকাতা ও জেলাগুলিতে বিজেপি বিরোধী বিক্ষোভে শামিল হন তৃণমূল (TMC) সমর্থকরা। পূর্ব মেদিনীপুরের মারিশদাতেও এমনই এক প্রতিবাদ মিছিল চলাকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলার অভিযোগ ওঠে।
[আরও পড়ুন: মিহিদানা খেয়ে বিপত্তি, মুর্শিদাবাদে অসুস্থ অন্তত ৪৫ জন শিশু]
বিজেপি (BJP) নেতৃত্বের অভিযোগ, মারিশদা থানার অদূরে শুভেন্দুর গাড়ি ঘিরে কুরুচিকর স্লোগান, প্রাণনাশের হুমকি দেওয়া হয়। অভিযোগের তিরে তৃণমূল কর্মী, সমর্থকরা। বিজেপির অভিযোগ, ত্রিপুরায় তৃণমূলের উপর হামলার বদলা নিতেই বিরোধী দলনেতাকে এভাবে হুমকি দেওয়া হল। আরও অভিযোগ, পুলিশের নাকের ডগায় অর্থাৎ মারিশদা থানার সামনেই এমন ঘটনা ঘটে গেলেও পুলিশ ছিল নীরব দর্শক।
[আরও পড়ুন: মালদহে হোটেলের শৌচাগারে ক্যামেরা রেখে দম্পতির অশ্লীল ভিডিও রেকর্ড ২ যুবকের, তারপর…]
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ