দীপঙ্কর মণ্ডল: করোনা (Coronavirus) সতর্কতায় স্কুল বন্ধ থাকায় একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের একদিনও ক্লাস হয়নি। তাদের বার্ষিক পরীক্ষা হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হচ্ছিল। বুধবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা হবে। পাশাপাশি মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের মতো একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার সিলেবাসও কমানো হচ্ছে। রাজ্যের দুই মেগা পরীক্ষার মতো একাদশেও ৩০ থেকে ৩৫ শতাংশ সিলেবাস কমানো হবে। সংসদ এবিষয়ে এদিন বিজ্ঞপ্তিও জারি করেছে।
দশম ও দ্বাদশ শ্রেণীর পরিবর্তিত সিলেবাস (Syllabus) প্রকাশিত হলেও একাদশ শ্রেণীর জন্য অনিশ্চিয়তা ছিল। এদিনের বিজ্ঞপ্তিতে সেই জটিলতা কাটল। তবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পরিবর্তিত সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্রের নম্বর বিভাজন এখনও হয়নি। দ্রুত তা প্রকাশ করার দাবি জানিয়েছে শিক্ষামহল। ২২ জানুয়ারির মধ্যে স্কুলগুলিকে ছাত্র-ছাত্রীদের নন ল্যাব বিষয়গুলির প্রজেক্ট নম্বর সংসদ অফিসে জমা দিতে বলা হয়েছে। প্রজেক্ট খাতা গুলি না বাড়িয়ে ৫ থেকে ৬ পাতার মধ্যে সীমিত রাখার কথা বলা হয়েছে। একাদশ এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার দিন পরে জানাবে সংসদ। করোনা সতর্কতায় স্কুল বন্ধ থাকায় একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের একদিনও ক্লাস হয়নি। তাদের বার্ষিক পরীক্ষা হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হচ্ছিল। বুধবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা হবে।
[আরও পড়ুন: ‘মমতাই শেষ কথা, তৃণমূলে কোনও দাদার স্থান নেই’, শুভেন্দুকে তোপ ছত্রধরের]
পাশাপাশি মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের মতো একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার সিলেবাসও কমানো হচ্ছে। রাজ্যের দুই মেগা পরীক্ষার মতো একাদশেও ৩০ থেকে ৩৫ শতাংশ সিলেবাস কমানো হবে। সংসদ এবিষয়ে এদিন বিজ্ঞপ্তিও জারি করেছে। দশম ও দ্বাদশ শ্রেণীর পরিবর্তিত সিলেবাস প্রকাশিত হলেও একাদশ শ্রেণীর জন্য অনিশ্চিয়তা ছিল। এদিনের বিজ্ঞপ্তিতে সেই জটিলতা কাটল। তবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পরিবর্তিত সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্রের নম্বর বিভাজন এখনও হয়নি। দ্রুত তা প্রকাশ করার দাবি জানিয়েছে শিক্ষামহল। ২২ জানুয়ারির মধ্যে স্কুলগুলিকে ছাত্র-ছাত্রীদের নন ল্যাব বিষয়গুলির প্রজেক্ট নম্বর সংসদ অফিসে জমা দিতে বলা হয়েছে। প্রজেক্ট খাতাগুলি না বাড়িয়ে ৫ থেকে ৬ পাতার মধ্যে সীমিত রাখার কথা বলা হয়েছে। একাদশ এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার দিন পরে জানাবে সংসদ।
[আরও পড়ুন: রাজ্যে ঊর্ধ্বমুখী সুস্থতার হার, তবে চিন্তায় রাখছে এই পাঁচ জেলার করোনা পরিস্থিতি]
সর্বশেষ খবর
-
মুখের দাগছোপ ও ব্রণ কমবে নিমেষে, বরফের টুকরোয় মিশিয়ে নিন এই বিশেষ উপাদান
-
অতিরিক্ত প্রোটিন খেয়ে বিপাকে? পাতে রাখুন এই খাবার, ডায়েট বদলেই মুশকিল আসান
-
দীর্ঘ ‘অসুস্থতা’, এবার ইস্তফা কাটোয়া পুরসভার চেয়ারম্যানের
-
ফেরার সুশান্ত ঘোষ! গাড়ি নিয়ে ওড়িশা সীমানায় কাউন্সিলরের পরিবার, আটকাল পুলিশ
-
ইয়ামালের গতি, পেদ্রির ম্যাজিকের সঙ্গে রক্ষণ-কাঁটাও! নতুন ‘তিকিতাকা’য় বিশ্বসেরা হবে স্পেন?