সুমিত বিশ্বাস, পুরুলিয়া: মাও-জওয়ান সংঘর্ষে ফের রক্তাক্ত ছত্তিশগড়। এবার সীমান্ত লাগোয়া এলাকায় মাওবাদী হামলায় মৃত্যুর মুখে ঢলে পড়লেন পুরুলিয়ার জওয়ান। যুবকের মৃত্যুর খবর পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েছে পরিবার। ছেলের কফিনবন্দি দেহ ঘরে ফিরবে তা মেনে নিতে পারছেন না স্থানীয়রা।
জানা গিয়েছে, মঙ্গলবার ছত্তিশগড়ের সীমান্ত এলাকায় হামলা চালায় মাওবাদী। পালটা গুলি চালায় জওয়ানরা। দু’পক্ষের গুলির লড়াইয়ে মৃত্যু হয় পুরুলিয়ার বাসিন্দা জওয়ান কানাই মাজির। জানা গিয়েছে, পুরুলিয়ার রঘুনাথপুরের বাসিন্দা মৃত জওয়ান। মঙ্গলবার গভীর রাতে জওয়ানের মৃত্যুর খবর পৌঁছয় গ্রামে। সূত্রের খবর, আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার শহিদ নিতাই মাজির দেহ পৌঁছবে গ্রামে। তাঁর শেষযাত্রায় শামিল হবেন সিআরপিএফের আইজিপি। এখন ছেলের দেহ ফেরার অপেক্ষা প্রহর গুনছেন পরিবারের সদস্যরা।
[আরও পড়ুন: ভুল অ্যাডমিট নিয়েই মাধ্যমিকের পরীক্ষাকেন্দ্রে পড়ুয়া, ত্রাতার ভূমিকায় পুলিশ কাকু]
সর্বশেষ খবর
-
নেই নিয়ন্ত্রণ, উড়েছে বিমান! নেশাগ্রস্ত পাইলটের পর এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় বিস্ফোরক তথ্য
-
স্বাধীনতা দিবসের স্পেশাল প্ল্যান ভেস্তে দিতে পারে তুমুল বৃষ্টি! কী বলছে হাওয়া অফিস?
-
ঘুরপথে আরএসএসের কার্যকলাপে নিষেধাজ্ঞার চেষ্টা! নয়া বিলে সম্মতি কর্নাটকের কংগ্রেসি মন্ত্রিসভায়
-
‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর সাফল্য কামনা, কালীঘাটে মায়ের আরাধনায় জিৎ
-
‘পাকিস্তানের প্রত্যেক জলের ফোঁটা…’, সিন্ধুর জল না পেয়ে এবার ভারতকে হুমকি শাহবাজের