দিব্যেন্দু মজুমদার, হুগলি: শাশুড়িকে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ করল জামাই। সোমবার রাতে এই ঘটনা ঘটেছে তারকেশ্বরের সাহাপুর অঞ্চলে। পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে। ধৃত ব্যক্তির নাম শ্রীকান্ত গড়াই। মৃত শাশুড়ির নাম কৃষ্ণা কর (৫৭)। স্থানীয় সূত্রে খবর, শ্রীকান্ত ঘরজামাই হিসাবে থাকত। অভাবের সংসার ছিল। মাঝেমধ্যে রাজমিস্ত্রির কাজ করত সে। তবে নিয়মিত মদ্যপান করত। আর এই নিয়ে শ্বশুরবাড়িতে নিত্য অশান্তি। শাশুড়ির সঙ্গে ঝামেলা লেগেই থাকত।
[সম্প্রীতির নজির, মুসলিম মায়ের কবরে মাটি দিলেন প্রতিবেশী হিন্দু ছেলে]
সোমবার রাতেও মদ্যপান করে বাড়িতে আসে সে। শুরু হয় ঝগড়া। নেশার ঘোরে সে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি ছেড়ে চলে যাবে বলে হুমকি দেয়। এই ঘটনার প্রতিবাদ জানান মৃত কৃষ্ণাদেবী। আচমকা চপার বার করে কৃষ্ণাদেবীর গলায় বসিয়ে দেয় সে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। আচমকা নেশার ঘোরে শাশুড়িকে আঘাত করার পরেই সোজা থানায় চলে যায়। বলে, “আমি খুন করেছি। আমাকে অ্যারেস্ট করুন।” বিষয়টি জানতে পেরে তারকেশ্বর খানার পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। ততক্ষণে ওই বৃদ্ধাকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতলে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
[মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় ধৃত তৃণমূল নেতা, অনুগামীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ]
সর্বশেষ খবর
-
বিতর্কিত গোল বাতিলেই হার! অদম্য লড়াইয়ের পরও মেসিদের বিরুদ্ধে ট্র্যাজিক নায়ক সালাহ
-
নাগাল্যান্ডের ভুয়ো লাইসেন্সে কেনা পিস্তল দেখিয়ে তাণ্ডব চালাত মিনি ফিরোজ, উদ্ধার সেই ‘বিদেশি’ পিস্তল
-
বিশ্বকাপে অব্যাহত মেসি মহাকাব্য! দু’গোলে পিছিয়ে পড়েও নাটকীয় জয়ে শেষ আটে আর্জেন্টিনা
-
কলকাতা, হাওড়ায় পুরভোট নভেম্বরের শেষেই! ৬০টি ওয়ার্ডে ভাগ হবে হাওড়া
-
১৬০ কোটির সন্দেহজনক লেনদেন, তৃণমূলের টাকাতেই বিমান-হেলিকপ্টার কেনে সংস্থা! প্রকাশ্যে বিস্ফোরক তথ্য