টিটুন মল্লিক, বাঁকুড়া: পড়শির মন্দ মেয়ে রটনায় মদ্যপ বাবার হাতে জুতো পেটা খেতে হয়েছিল। এর জেরে অভিমানে আত্মঘাতী হল এক কিশোরী। মৃতের নাম প্রিয়া মাল (১৬)। স্থানীয় ছোটকুরপা হাইস্কুলের নবম শ্রেণfর ছাত্রীটি জুতোর বারি খেয়েই বাড়ি ছাড়ে। আজ সকালে বাড়ি সংলগ্ন জঙ্গল থেকে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার হয়। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ওন্দা থানার রতনপুর গ্রামের উত্তর মালপাড়ায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ওন্দা থানার পুলিশ।
[তিন তালাক বিল ত্রুটিপূর্ণ-বিভ্রান্তিকর, বিজেপিকে তুলোধোনা মমতার]
প্রতিবেশীরা জানিয়েছেন, মঙ্গলবারই নবম শ্রেণিতে ভর্তি হয়ে বাড়ি আসে প্রিয়া। কিছুক্ষণ পরে মদ্যপ অবস্থায় বাড়ি ফেরেন লাল মাল। আসার পথে প্রতিবেশীদের মুখে মেয়ের নামে মন্দ রটনা শুনেই খেপে যান তিনি। তারপরই গোলমালের সূত্রপাত। অভিযোগ, বাড়ি ফিরেই মা ও মেয়েকে বেধড়ক মারতে শুরু করেন লাল। মেয়ের জন্য স্বামীর জুতো পেটা খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন কবিতা মাল। গায়ে কেরোসিন তেল ঢালতে যান।সময়মতো উপস্থিত হয়ে মাকে নিরস্ত করে প্রিয়া। তারপর অভিমানে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। দিনভর বাড়ির বাইরে থাকার পর রাতেও বাড়িমুখো হয়নি প্রিয়া। সারাদিন মেয়ে বাড়ি না ফিরলেও এতটা মাথা ঘামাননি মাল দম্পতি। রাতেও মেয়ে না ফেরায় প্রতিবেশীদের বাড়িতে খোঁজখবরও করেন। তবে মেয়ের কোনও হদিশ পাননি। বুধবার সকালে লাগোয়া জঙ্গলে প্রতিবেশীরাই প্রথমে প্রিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পৌঁছয় মাল দম্পতির কানে। থানায়ও খবর দেওয়া হয়।
এদিকে মেয়ের মৃত্যুর খবরে দিশেহারা মাল দম্পতি। মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়েছেন প্রিয়ার বাবা। নিজেকেই বার বার দোষারোপ করছেন। মা কবিতা মালের অবস্থাও একই রকম। কাঁদতে কাঁদতেই তিনি জানিয়েছেন, ‘পড়শিদের রটনাই কাল হল। আমার সন্তানকে কোল থেকে কেড়ে নিল।’
[নতুন বছরে ছুটি কমছে মাদ্রাসাগুলিতে, ক্ষোভ যোগীর রাজ্যে]
সর্বশেষ খবর
-
ডুরান্ডে এই ক্লাবের হয়ে খেলবেন টাইগার শ্রফ! দেখা হবে মোহনবাগান-ইস্টবেঙ্গলের সঙ্গে?
-
মেসিকাণ্ডে ফের অরূপ বিশ্বাসকে তলব! মঙ্গলবারই থানায় ডেকে পাঠাল পুলিশ
-
বাস্তবের অন্নপূর্ণা! সরকারি যোজনার ৩০০০ টাকা দুস্থ প্রতিবেশীকে দান মহিলার
-
জঙ্গি সংগঠনেও পরিবারবাদ! পুত্র তলহাকে লস্করের দায়িত্ব দিয়ে মার্গদর্শকের ভূমিকায় হাফিজ সইদ
-
সাপের কামড়ে শরীর অসাড়, ফিরেও তাকায়নি ডাক্তার-নার্সরা! কিশোরীর মৃত্যুতে আরামবাগ হাসপাতালে ধুন্ধুমার