অরূপ বসাক, মালবাজার: ফড়েরাজ ঠেকাতে ধান ক্রয়কেন্দ্রে সাদা পোশাকে পুলিশ নজরদারি চালাবে৷ প্রকৃত কৃষকদের থেকেই ধান কিনতে হবে৷ জলপাইগুড়িতে ফড়েদের বিরুদ্ধে চূড়ান্ত হুঁশিয়ারি দিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷
[লালগড়ে মৃত রয়্যাল বেঙ্গলের ‘পৈতৃক’ ভিটের সন্ধান পেল বনদপ্তর]
বৃহস্পতিবার মালবাজারের মেটেলি ব্লকের বাতাবাড়ির কিষাণ মাণ্ডি পরিদর্শন করেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷ কিষাণ মাণ্ডির হালহকিকত খতিয়ে দেখেন৷ পরে সাংবাদিক বৈঠকে ধান কেনার বিষয়টি তুলে ধরেন তিনি৷ বলেন, ‘‘জেলায় বিভিন্ন এলাকায় কৃষকদের কাছ থেকে কম দামে ধান কিনে সরকারি ক্রয় কেন্দ্রে গিয়ে তা বেশি দামে বিক্রি করে দিচ্ছে একশ্রেণির ব্যবসায়ীরা৷ আমরা এর আগেও একাধিক অভিযোগ পেয়েছি। কৃষকরা যাতে লাভের মুখ দেখতে পারেন, সেই জন্য বিভিন্ন এলাকায় ক্রয়কেন্দ্র খুলেছে সরকার। কৃষকরা সেখানে সরাসরি গিয়ে ধান বিক্রি করতে পারবেন।’’ খাদ্যমন্ত্রীর আরও বক্তব্য, , ‘‘রাজ্যের কৃষকরা যাতে ভালভাবে থাকতে পারেন, ফসলের সঠিক দাম পান, সেবিষয়ে নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কৃষকদের খাজনাও মকুব করে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তাঁরা যাতে ফসলের ঠিকঠাক দাম পান, তার জন্য সহায়ক মূল্যে ধান কেনার কাজ চলছে৷ কিন্তু, এর মাঝে কিছু ব্যবসায়ী ঢুকে পড়েছে৷ কিন্তু, আমরা তাঁদের চিহ্নিত করে ব্যবস্থা নেব৷’’
[কুখ্যাত দুষ্কৃতী কর্ণ বেরার বন্দুকের ঘায়ে জখম এএসআইয়ের মৃত্যু]
অভিযোগ উঠছে, স্থানীয় বেশ কিছু ব্যবসায়ী, কৃষকদের কাছ কম দামে ধান কিনে তা সরকারি ক্রয় কেন্দ্রে বেশি দামে বিক্রি করছে৷ আর এতেই মার খাচ্ছে গ্রামীণ অর্থনীতি৷ সরকার ফড়েদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷ প্রয়োজনে গ্রেপ্তারিরও নির্দেশ দেন তিনি৷ এবিষয়ে সরকার কোনও রকম আপস করবে না বলে সাফ জানিয়ে দেন খাদ্যমন্ত্রী৷ এদিন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক কিষাণ মাণ্ডির কাজ দেখে সন্তোষ প্রকাশ করেন৷ পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন নাগরাকাটার বিধায়ক শুক্রা মুণ্ডা, মালের মহকুমা শাসক সিয়াদ এন-সহ খাদ্য দপ্তরের আধিকারিকরা।
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?