রাজা দাস, বালুরঘাট: বেপরোয়া গাড়ি চালানোর প্রতিবাদ করায় এবার আক্রান্ত বালুরঘাট আদালতের আইনজীবী। আক্রান্ত আইনজীবীর নাম দেবরাজ চক্রবর্তী। অভিযোগ, রাতে বালুরঘাট শহরের ঘোষপাড়ায় একটি টাটা-ইন্ডিকা গাড়িকে বেপরোয়া গতিতে যেতে দেখে তিনি প্রতিবাদ করেন৷ এরপরেই গাড়ি থেকে নেমে দু’জন আরোহী আইনজীবীকে বেধড়ক মারধর করে পালিয়ে যায়। ঘটনায় পরই বালুরঘাট থানায় লিখিত অভিযোগ করেন আক্রান্ত আইনজীবী৷
[বৃদ্ধা মাকে বাড়িতে টানা ১০ দিন আটকে রেখে বেড়াতে ছেলে-বউমা]
সংবাদমাধ্যমে আইনজীবী অভিযোগ করে থানায় জানান, এসবিআইয়ের লোগো লাগানো গাড়িটি লোকালয়ের ভিতর দিয়ে বেপরোয়া গতিতে যাচ্ছিল৷ তিনি প্রতিবাদ করেছিলেন মাত্র৷ বেপরোয়া ভাবে গাড়ি চালানোর প্রতিবাদ করায়, রমনি সিং ও দিবাকর সিং নামের দু’জন তাঁর উপর চড়াও হয়। তাঁকে বেধড়ক মারধর করা হয়৷ দুই আরোহীর মারে গুরুতর জখম হন তিনি৷
[জাল আধার ও ভোটার কার্ড চক্রের পর্দাফাঁস, ধৃত বনগাঁ আদালতের মুহুরি-সহ ২]
মারধরের ঘটনার পর অভিযুক্ত দুই ব্যক্তি তাঁর গলা থেকে সোনার চেন ও পকেটে থাকা নগদ সাড়ে তিন হাজার টাকা ছিনিয়ে নিয়ে চম্পট দেয়৷ আইনজীবীর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হলেও এখনও অধরা দুই অভিযুক্ত৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার