রঞ্জন মহাপাত্র, কাঁথি: সহকর্মীর দুর্নীতি ধরে ফেলেছিলেন। মালিককে জানিয়ে দেওয়ার হুঁশিয়ারিই কাল হল। খুন হয়ে গেলেন মন্দারমণির এক হোটেল ম্যানেজার। দেবাশিস ঘোষকে খুনের কথা কবুল করেছে ধৃত শেখ রেহান।
[শহরে ধৃত আরও এক জঙ্গি, সন্ত্রাসের জাল গোটাচ্ছে STF]
বৃহস্পতিবার কাঁথি-এগরা সড়ক লাগোয়া সাতমাইল খালে দেবাশিসবাবুর ক্ষতবিক্ষত দেহ দেখতে পান স্থানীয়রা। তাদের থেকে পুলিশ খবর পেয়ে দেহটি উদ্ধার করে। পরে মৃতদেহর পরিচয় পান তদন্তকারীরা। জানা যায় দেবাশিস ঘোষ নৈহাটির বাসিন্দা। তাঁর বয়স ৫২ বছর। দেবাশিসবাবু মন্দারমণির হোটেলে গত কয়েক বছর ধরে কাজ করছিলেন। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি ওই হোটেলের বার ম্যানেজার শেখান রেহানের সঙ্গে তাঁর ঝামেলা হয়। বার ম্যানেজার কয়েক লক্ষ টাকা তছরুপ করে। তা জানতে পেরেছিলেন দেবাশিস। বিষয়টি তিনি মালিককে বলে দেওয়ার হুমকি দিয়েছিলেন। এই নিয়ে দুজনের মধ্যে মতবিরোধ হয়। এরপরই হোটেলের মধ্যেই শেখ রেহান ম্যানেজারকে শ্বাসরোধ করে খুন করে। এরপর গাড়ি করে এনে খালের জলে মৃতদেহ ফেলে দেওয়া হয়। বিষয়টি জানতে পেরে পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযুক্ত শেখ রেহানকে আটক করে। জেরায় খুনের কথা রেহান স্বীকার করে বলে জানা যায়। এরপর তাকে গ্রেপ্তার করা হয়।
[বাইপাসের ধারে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, আতঙ্কে এলাকাবাসী]
এই ঘটনার পিছনে কে কে বা করে তা পুলিশ জানার চেষ্টা করছে। যোগাযোগ করা হচ্ছে হোটেলের ম্যানেজারের সঙ্গে। শুধু আর্থিক কারণ না কি অন্য কিছু কারণে এই খুন তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃতকে শনিবার কাঁথি মহকুমা আদালতে পেশ করা হবে।
সর্বশেষ খবর
-
বিশ্বকাপে বিশ্রী পারফরম্যান্স দলের, প্রাণনাশের হুমকি পেয়ে দেশ ছেড়ে পালালেন কোচ
-
‘কালো টাকা’ লেনদেন কোন পথে? সিটের নজরে দেবরাজের ‘স্পেশাল ৩০’
-
‘আর্জেন্টিনার অবস্থা তৃণমূলের মতো’, কটাক্ষ দিলীপের, পার্টি অফিস ‘দখল’ নিয়েও খোঁচা!
-
পরিচালক রাজা চন্দর সঙ্গে আট বছরের দাম্পত্য, মা হচ্ছেন অভিনেত্রী পিয়ান
-
টানা ৩ বিশ্বকাপে হতাশা, সুদিন ফেরাতে জার্মানির দায়িত্বে ক্লপই