নন্দন দত্ত: পেশা টোটো চালানো। সেই টোটো চালিয়েই কর্মাধ্যক্ষ পদে শপথ নিতে গেলেন নলহাটি ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির উজ্জ্বল লেট। সাধ্যমতো মানুষের পাশে থাকবেন বলেই জানালেন তিনি।
বীরভূমের (Birbhum) নলহাটির বাসিন্দা উজ্জ্বল লেট। উচ্চমাধ্যমিক পাশ। বাড়িতে রয়েছেন স্ত্রী, দুই কন্যা ও মা। গত পাঁচবছর ধরেই টোটোই তাঁর রুজিরুটি। কোনওদিন রাজনীতি করেননি। তবে তাঁর মানুষের পাশে দাঁড়ানোর মনোভাব ছিল বরাবর। তা দেখেই এবছর তাঁকে প্রার্থী করে তৃণমূল। রাজনীতি তিনি এখনও বোঝেন না। তবে শুধু জানেন যে মানুষের পাশে থাকতে হবে।
[আরও পড়ুন: ‘ঠিকানা বলতে পারব না মা’, রহস্যবার্তার পরদিনই জম্মুতে মৃত্যু বাংলার যুবকের]
মঙ্গলবার বিদ্যুৎ ও শিক্ষা কর্মাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হল উজ্জ্বলবাবুকে। দুটি দায়িত্ব পেয়ে তিনি খুশি। সেই সঙ্গে রয়েছে চিন্তাও। কীভাবে সংসার চালাবেন তিনি ভেবে পাচ্ছেন না। কারণ, টোটো চালিয়ে তাঁর সংসার চলে। অন্য কাজে ব্যস্ত হয়ে গেলে টোটো চালানোর সময়টা স্বাভাবিকভাবেই কমে যাবে। তাঁর অকপট স্বীকারোক্তি, দুটি কর্মাধ্যক্ষের দায়িত্ব সামলেও তিনি টোটোই চালাবেন। কাজ নিয়ে তাঁর লজ্জা নেই। টোটো চালানোটা তাঁর কাজ। আর মানুষের সেবা তার ধর্ম।
[আরও পড়ুন: শান্তিনিকেতন UNESCO-র স্বীকৃতি পেতেই ‘বায়না’, রাস্তা ফেরত চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি বিশ্বভারতীর]
সর্বশেষ খবর
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?
-
‘এটা তো হওয়ারই ছিল’, হলিউডে সুযোগ পেয়েই কেন এমন বললেন বঙ্গতনয়া সায়নী?
-
পরকীয়ায় বাধা, প্রেমিকাকে সঙ্গে নিয়ে সন্তানদের সামনেই স্ত্রীকে খুন! হাড়হিম কাণ্ড ভরতপুরে
-
প্রতি আধঘণ্টায় ১ জনের মৃত্যু! কঙ্গোয় আরও মারাত্মক ইবোলা সংক্রমণ, প্রাণীদেহ থেকে ছড়াচ্ছে রোগ
-
কর্নাটকে নিষিদ্ধ হবে আরএসএস? সংঘকে চ্যালেঞ্জ করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য প্রিয়াঙ্ক খাড়গের