Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
Nalhati

টুলু মামলায় যোগ! পাথর খাদানের সঙ্গে যুক্ত ৩ ব্যবসায়ীর উপর এলোপাথারি গুলি নলহাটিতে

বীরভূমের 'পাথরসম্রাট' টুলু মণ্ডলকে নিয়ে রাজ্যজুড়ে শোরগোলের মাঝে নলহাটিতে গভীর রাতে চলল মোট ১১ রাউন্ড গুলি।

বিপিন পাল
বিপিন পাল

শেষ আপডেট: আগস্ট ৩, ২০২৬, ১৭:০৩

link
বিপিন পাল
বিপিন পাল

শেষ আপডেট: আগস্ট ৩, ২০২৬, ১৭:০৩

options
link
টুলু মামলায় যোগ! পাথর খাদানের সঙ্গে যুক্ত ৩ ব্যবসায়ীর উপর এলোপাথারি গুলি নলহাটিতে zoom
৩ আগস্ট, সোমবার। হাসপাতালে চিকিৎসাধীন জখম ব্যবসায়ী। নিজস্ব ছবি।
Advertisement

বীরভূমের ‘পাথরসম্রাট’ টুলু মণ্ডলকে নিয়ে রাজ্যজুড়ে শোরগোল পড়েছে। আর এর মধ্যেই পাথর খাদানগুলিতে বিস্ফোরক সরবরাহকারী ব্যবসায়ী ও তাঁর দুই সহযোগীর উপর প্রাণঘাতী হামলা চালাল দুষ্কৃতীরা। রবিবার গভীর রাতে বীরভূমের নলহাটি থানার উদয়নগর গ্রামে ঘটনাটি ঘটে। দুষ্কৃতীদের গুলিতে জখম হন ব্যবসায়ী শাহে আলম শেখ ও তাঁর দুই সহযোগী। এই ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জখমদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের দুর্গাপুরের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। অপর একজন বর্তমানে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার সঙ্গে টুলু মণ্ডলের কোনও যোগ রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীরা মোট ১১ রাউন্ড গুলি চালায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে শাহে আলম শেখ, রেজ্জাক শেখ ওরফে জনি শেখ এবং হাবিবুল হোসেন বাড়ি ফিরছিলেন। সেই সময় উদয়নগর এলাকায় কয়েকজন সশস্ত্র দুষ্কৃতী তাঁদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। আচমকা হামলায় তিনজনই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। গুলির শব্দে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। জখমদের দ্রুত উদ্ধার করে প্রথমে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের পরামর্শে গুরুতর জখম শাহে আলম শেখ ও রেজ্জাক শেখ ওরফে জনি শেখকে উন্নত চিকিৎসার জন্য দুর্গাপুরে স্থানান্তর করা হয়েছে। হাবিবুল হোসেন বর্তমানে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, হামলাকারীরা মোট প্রায় ১১ রাউন্ড গুলি চালায়। এর মধ্যে জনি শেখের দুই পায়ে, ডান দিকের ঘাড়ে এবং পিঠের নিচের অংশে মোট চারটি গুলি লাগে। শাহে আলম শেখের কোমরের নিচে গুলি লাগে এবং হাবিবুল হোসেনের ডান দিকের ঘাড়ের নিচের দিকে গুলি বিদ্ধ হয় বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে নলহাটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। দুষ্কৃতীদের শনাক্ত করে গ্রেপ্তারের লক্ষ্যে বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। কী কারণে এই হামলা, তার পিছনে ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার জেরে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

জানা গিয়েছে, শাহে আলম শেখ পাথর খাদানে ব্যবহৃত বিস্ফোরক তৈরির কাজ করেন। তিনি সরকারি লাইসেন্স প্রাপ্ত ব্যবসায়ী। তিনি মহম্মদবাজার, রাজগ্রাম, নলহাটি এলাকার পাথরখাদানগুলিতে এই বিস্ফোরকগুলি সরবরাহ করতেন । বীরভূমের পাথর সম্রাট টুলু মণ্ডলকে নিয়ে রাজ্যজুড়ে শোরগোলের মাঝেই নলহাটিতে গুলিবিদ্ধের ঘটনা ঘটল। এই দুই ঘটনার মধ্যে কোনও ঘটনার সঙ্গে এই গুলি চালনার ঘটনার কোনও যোগ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ব্যবসায়ীক শত্রুতার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.