নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: সময় মতো দূরপাল্লার ট্রেনের টিকিট না পেয়ে হয়রানির শিকার হয়ে সাধারণ যাত্রী মহলে দিনে দিনে বাড়ছিল ক্ষোভ৷ যাত্রী স্বাচ্ছন্দ্য ও পরিষেবা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছিল ভারতীয় রেলকে৷ কিন্তু, কেন এই অভিযোগ? যাত্রীর অভিযোগ মেটাতে অভিযানে নামতেই বড় সাফল্য পেলেন রেলের আধিকারিকরা৷ হাবড়া স্টেশন চত্বর থেকে রেলের টিকিট জালিয়াতি চক্রের তিন পাণ্ডাকে গ্রেপ্তার করেন রেল পুলিশের তদন্তকারী আধিকারিকরা৷
[পলাশিপাড়ায় শুটআউট, পরকীয়া সন্দেহে বন্ধুকে লক্ষ্য করে গুলি যুবকের]
ঘটনার তদন্তে নেমে রেল পুলিশের আধিকারিকরা জানতে পারেন, বিভিন্ন নামে আইআরসিটিসির একাধিক ভুয়ো আইডি খুলে দূরপাল্লার ট্রেনের টিকিট হাতিয়ে দেওয়ার কারবার চলছিল৷ অভিযোগ, অনলাইন থেকে টিকিট হাতিয়ে পরে তা গ্রাহকদের চাহিদা অনুযায়ী মোটা টাকায় বিক্রি করা হত৷ বেশি দাম দিয়ে টিকিট কিনতে অস্বীকার করা হলে যাত্রীদের সাফ জানিয়ে দেওয়া হত, বাড়তি টাকা না দিলে মিলবে না টিকিট৷ কাউন্টার থেকে টিকিট কাটলে মিলবে ওয়েটিং টিকিট৷ অগত্যা, মোটা টাকার বিনিময়ে ‘কনফার্ম টিকিট’ কাটতে বাধ্য হতেন যাত্রীরা৷
[প্যারাগ্লাইডিং করতে গিয়ে পাহাড়ে দুর্ঘটনা, মৃত্যু পাইলটের]
যাত্রীদের তরফে এই ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসেন ভারতীয় রেলের আধিকারিকরা৷ অসাধু ব্যবসায়ী, দালালচক্রের অবসান ও কালোবাজারি ঠেকাতে তৎপরতা শুরু করে রেলের অপরাধ দমন শাখার আধিকারিকরা৷ তৈরি হয় একটি বিশেষ দল৷ গোপন সূত্রে খবর পেয়ে উত্তর ২৪ পরগনার হাবড়া স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালায় ভারতীয় রেলের অপরাধ দমন শাখা ও বনগাঁ আরপিএফের আধিকারিকরা৷ হাবড়া স্টেশন চত্বরে একটি ট্র্যাভেল সংস্থার কর্ণধার বিজয় দাস ও সঞ্জীবন ঘোষ নামে দু’জনকে গ্রেপ্তার করে রেল পুলিশ৷ পরে অভিযান চালিয়ে কৃষ্ণপদ দাস নামে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করে রেল পুলিশ৷ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ৪ লক্ষ ৮০ হাজার টাকার দূরপাল্লার রেলের টিকিট৷ বাজেয়াপ্ত করা হয় বেশ কয়েকটি কম্পিউটর৷ ধৃতদের বিরুদ্ধে ১৪৩ নম্বর রেলওয়ে আইনে মামলা রুজু হয়েছে৷ রবিবার ধৃতদের বারাসাত জেলা আদালতে তোলা হয়৷
সর্বশেষ খবর
-
স্ত্রী’কে ‘আপত্তিকর’ অবস্থায় দেখাটাই পরকীয়া প্রমাণে যথেষ্ট নয়! বলছে পাটনা হাই কোর্ট
-
‘গার্লফ্রেন্ডের পিছনে খরচ করে সুদ পাবেন না, এফডি করুন’, নারীবিদ্বেষী পোস্টারে ছয়লাপ মেট্রো
-
সপ্তাহে অন্তত একদিন রান্নাঘরে যান, কমে যাবে বার্ধক্যের ভয়ংকর রোগের ঝুঁকি!
-
‘আমি বেকার, কোনও কাজ দিতে পারেন?’ নির্বাচন হেরে কীভাবে বিনোদন জগতে ইউটার্ন স্মৃতির
-
স্থায়ী প্রধান বিচারপতি পাচ্ছে কলকাতা হাইকোর্টে, দায়িত্বে বিচারপতি রবীন্দ্র ঘুগে