সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: দামোদরে স্নান করতে নেমে তলিয়ে গেল তিন কিশোর। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের বুদবুদ থানার রনডিহায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। তলিয়ে যাওয়া কিশোরদের খোঁজে তল্লাশি চলছে।
পুলিশ সূত্রে খবর, এদিন দুপুরে সাত বন্ধু দামোদরের ধারে ঘুরতে গিয়েছিল। এরপরই তারা সেখানে স্নান করার পরিকল্পনা করে। সেই মতো একসঙ্গেই জলে নামে আট জন। কিন্তু আচমকা স্রোতের টানে তলিয়ে যেতে থাকে তিন জন। তাঁদের বাঁচাতে এগিয়ে আসে বাকিরা। কিন্তু প্রচণ্ড স্রোতের কারণে তারাও তলিয়ে যেতে থাকে। ঘটনাটি দেখে তাদের উদ্ধার করতে ছুটে আসেন স্থানীয়রা। কোনও মতে চার জনকে তাঁরা উদ্ধার করেন। কিন্তু বাকি তিন কিশোর তলিয়ে যায়। তাদের নাম সুরজিৎ বিশ্বাস, জিৎ অধিকারি এবং অভিজিৎ গায়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। স্থানীয় সূত্রে খবর, এখনও সেখানে উদ্ধারকাজ চলছে।
আসানসোল-দুর্গাপুর পুলিশের এসিপি (কাঁকসা) সুমন কুমার জয়সওয়াল বলেন, “তিন জন কিশোর তলিয়ে গিয়েছে। তাদের খোঁজে চলছে উদ্ধারকাজ। ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা বাহিনীও উপস্থিত রয়েছে। তবে এখনও পর্যন্ত তাদের কোনও হদিশ পাওয়া যায়নি।”
সর্বশেষ খবর
-
ভালোবাসার প্রমাণ রাখার মরিয়া চেষ্টা, প্রেমের জোয়ারে ধ্বংস মামা-ভাগ্নের সৌন্দর্য
-
নজরে ‘চিকেনস নেক’-এর নিরাপত্তা! দ্রুত সেবক-রংপো রেল প্রকল্পের কাজ শেষের আর্জি সাংসদের
-
‘বাবা ভুল করেছে, প্রায়শ্চিত্তও…’, বিগ বস বাংলার গ্র্যান্ড ওপেনিংয়ে চোখে জল তাপসকন্যা সোহিনীর
-
চিপস-ঠান্ডা পানীয়ে ‘বিষ’, তবু লোভ সামলাতে পারছেন না? এবার প্রতি প্যাকেটে থাকবে বিপদবার্তা!
-
মেঘালয়ে নাকা তল্লাশিতে পুলিশের উপর হামলা! পালটা গুলিতে নিহত ৪ সশস্ত্র দুষ্কৃতী