দেবব্রত মণ্ডল, বারুইপুর: বিধায়ক শওকত মোল্লাকে (Saokat Molla) খুন করার পরিকল্পনা বানচাল। পুলিশের জালে তিন দুষ্কৃতী। ধৃত তিনজনের মধ্যে দু’জন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী বলে জানা গেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে জীবনতলা থানার পুলিশ।
গত কয়েকদিন ধরেই তারা ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে খুনের পরিকল্পনা করছিল বলেই অভিযোগ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ অভিযুক্তদের ফোনে আড়িপাতে। শওকত মোল্লাকে খুনের পরিকল্পনার কথা ফাঁস হয়ে যায়। সেই ঘটনা জানাজানি হতেই ৩ অভিযুক্ত এবং অন্য আরও এক ব্যক্তি দিল্লি পালানোর পরিকল্পনা করে। এরপর পুলিশ ওই তিনজনকে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে চারটি বন্দুক ও বেশ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে একটি গাড়িও।
[আরও পড়ুন: IPL Auction 2022 LIVE: ১০ কোটির ক্লাবে প্রসিদ্ধ-শার্দূল, প্রত্যাশার তুলনায় কম দাম পেল কুল-চা জুটি]
ধৃতরা হলেন আশরাফ সরদার, মোজাফফর মোল্লা ও আসমত শেখ। এ বিষয়ে ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা বলেন, “পুলিশের তৎপরতায় খুনের পরিকল্পনা বানচাল হয়েছে। ধৃতদের মধ্যে দু’জন আইএসএফ কর্মী। একজনের বিরুদ্ধে বেশ কয়েকটি খুনের অভিযোগ আছে। এর আগে খুনের অভিযোগে জেলও খেটেছে সে।” ধৃতদের মধ্যে আশরাফের বাড়ি ক্যানিংয়ের জীবনতলা এলাকায়। দীর্ঘদিন এলাকাছাড়া ছিল সে। ঘুটিয়ারি শরিফে আশ্রয় নিয়েছিল। অন্যদিকে আসমত ও মোজাফফরের বাড়ি ঘুটিয়ারি শরিফে। ৩ জনকে পুলিশ ঘুটিয়ারি শরিফ থেকেই গ্রেপ্তার করে। এই ঘটনায় অন্য অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।
উল্লেখ্য, সম্প্রতি তৃণমূলের দক্ষিণ ২৪ পরগনা জেলার কো-অর্ডিনেটর পদ পেয়েছেন কুণাল ঘোষ এবং তৃণমূলের যুব নেতা শওকত মোল্লা। গত বুধবার একথা জানিয়েছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। পুরভোটকে সামনে রেখে দক্ষিণ ২৪ পরগনায় (South 24 Parganas) কো-অর্ডিনেটরদের বৈঠক হয় শুক্রবার। ছিলেন অরূপ বিশ্বাস, কুণাল ঘোষ, শুভাশিস চক্রবর্তী ও শওকত মোল্লা। দীর্ঘক্ষণ ধরে বৈঠক হয় চারজনের।
[আরও পড়ুন: ফের উত্তপ্ত টিটাগড়, বোমা বিস্ফোরণে গুরুতর জখম শিশু]
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’