সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: CAA ও NRC বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে রণক্ষেত্র সাঁকরাইলের মানিকতলা। দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩ পুলিশকর্মী। ইতিমধ্যেই আহত পুলিশকর্মীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শুরু হয়েছে চিকিৎসা।
সোমবারের পর মঙ্গলবারও সকাল থেকেই CAA ও NRC বিরোধী আন্দোলনে চলছিল হাওড়ার বিভিন্ন এলাকায়। সন্ধের দিকে হাওড়ার মানিকপুর এলাকায় জমায়েত করে বিক্ষোভকারীরা। শুরুতেই বিক্ষোভকারীদের সরে যেতে বলে পুলিশ আধিকারিকরা। তাঁদের কথায় কর্ণপাত না করায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। এরপরই পালটা ইটবৃষ্ট শুরু করে আন্দোলনকারীরা। অভিযোগ, এলাকার বিভিন্ন বাড়ির ছাদ থেকে বোমা ছোঁড়া হয়।পরিস্থিতি আয়ত্তে আনতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। সেই সময় আচমকা চাঁপাতলার দিক থেকে একদল এসে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হন ডিসি হেড কোয়ার্টার অজিত সিং-সহ তিন পুলিশ কর্মী। বোমাবাজির জেরে আহত হন আরও কয়েকজন।
[আরও পড়ুন: শিশু চুরিতে কাঠগড়ায় নার্সিংহোম, তদন্তে গিয়ে হাতেনাতে অনিয়ম ধরলেন স্বাস্থ্য আধিকারিক]
তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ইতিমধ্যেই আহতদের মধ্যে বেশ কয়েকজনকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অভিযুক্তদের সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত, CAA ও NRC ইস্যুতে বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত রাজ্য। জেলায় জেলায় চলছে বিক্ষোভ। আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে একাধিক ট্রেন, বাসে। তবে মঙ্গলবার সকাল থেকেই ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছিল পরিস্থিতি। তারই মধ্যেই এবার নাগরিকত্ব আইন ইস্যুতে রক্তাক্ত সাঁকরাইল।
সর্বশেষ খবর
-
ন’মাস ধরে যৌন নিগ্রহের শিকার! নাবালিকার সন্তান প্রসবের পর কু-কীর্তি ফাঁস, এন্টালিতে গ্রেপ্তার যুবক
-
দার্জিলিঙে রোপওয়ে করবে আদানিরা! শুভেন্দু সরকারের উদ্যোগে বঙ্গ পর্যটনে নতুন দিগন্ত
-
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, অপসারণের দাবিতে এবার সংসদের দু’কক্ষেই ইমপিচমেন্ট প্রস্তাব!
-
দুধের তৈরি না হলে বলা যাবে না ‘পনির’, ভেজালের রমরমা রুখতে কড়া নিয়মের পথে কেন্দ্র
-
পুজোয় বাঙালির পাতে পড়বে না পদ্মার ইলিশ! রুপোলি শস্য রপ্তানিতে মেলেনি ছাড়পত্র