Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
Shamuktala

প্রত্যেক বাড়িতে লাইব্রেরি, মুছে যাবে নিরক্ষরতা! শামুকতলার তিন গ্রাম হবে ‘বইগ্রাম’

এই সংস্থার উদ্যোগেই বক্সা টাইগার রিজার্ভের জঙ্গল লাগোয়া পানিঝোরা বনবস্তিকে বাংলার প্রথম বইগ্রাম হিসেবে গড়ে তোলা হয়েছে।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৬, ১৬:০৫

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৬, ১৬:০৫

options
link
প্রত্যেক বাড়িতে লাইব্রেরি, মুছে যাবে নিরক্ষরতা! শামুকতলার তিন গ্রাম হবে ‘বইগ্রাম’ zoom
প্রতীকী ছবি।
Advertisement

বাংলার প্রথম বইগ্রামের সফলতার জের। একই জেলায় আরও তিন বইগ্রাম গড়ে তোলার কাজ শুরু হল। শামুকতলার পুকুরিয়া গ্রাম, ফালাকাটার তাসাটি ও বক্সা টাইগার রিজার্ভের গরমবস্তি এই তিন গ্রামকে বইগ্রাম হিসাবে গড়ে তোলা হবে। এই খবর জানিয়েছেন ‘আপন কথা’ স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার শিক্ষক ডঃ পার্থ সাহা। এই সংস্থার উদ্যোগেই বক্সা টাইগার রিজার্ভের জঙ্গল লাগোয়া পানিঝোরা বনবস্তিকে বাংলার প্রথম বইগ্রাম হিসেবে গড়ে তোলা হয়েছে।

ইতিমধ্যেই এই গ্রামের ৯৮ শতাংশ মানুষ স্বাক্ষর হয়ে গিয়েছে। বাকি ২ শতাংশ মানুষকেও খুব তাড়াতাড়ি নিরক্ষরতার অন্ধকার থেকে বের করে আনা হবে। পানিঝোরা বইগ্রামের সফলতার পর জেলায় আরও তিনটি গ্রামকে বইগ্রাম হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এই নতুন তিন বইগ্রামকে ‘বইগ্রাম’ হিসেবে গড়ে তোলার কাজ শুরু হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, রাজ্যের প্রথম বই গ্রাম হল জনজাতি অধ্যুষিত বন গ্রাম। বক্সা ব্যাঘ্র প্রকল্পের পানিঝোরা বন গ্রামকে বই গ্রাম হিসেবে গড়ে তোলা হয়েছে। কালচিনি ব্লকের রাজাভাতখাওয়া গ্রাম পঞ্চায়েতের এই গ্রামের প্রত্যেক বাড়িতে ছোট ছোট লাইব্রেরি রাখা হয়েছে। এছাড়া পানিঝোরা প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে সেন্ট্রাল লাইব্রেরি চালু করা হয়েছে। জানা গিয়েছে, ভারতবর্ষে আরও দুটি বইগ্রাম রয়েছে। একটি মহারাষ্ট্রের ভিলারে, আর একটি কেরলের পেরুমকুলামে। একই কায়দায় বাংলার এই পানিঝোরা গ্রামে ভারতের তৃতীয় বই গ্রাম তৈরি হয়েছে। গোটা গ্রাম হয়ে উঠছে বইমুখী। এবার আরও তিনটি গ্রামকে বইগ্রাম করার কাজ জোরকদমে শুরু হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.