সৌরভ মাজি, বর্ধমান: ফের জাতীয় সড়কে দুর্ঘটনা (Road Accident)। অকালেই প্রাণ গেল তিন মহিলার। এবার ঘটনাস্থল বর্ধমানের গলসি। একই এলাকার তিন বাসিন্দার মৃত্যুর ঘটনায় নেমেছে শোকের ছায়া।
বৃহস্পতিবার সকালে গলসি (Galsi) থেকে জাতীয় সড়ক ধরে হেঁটে গলিগ্রামে কাজে যাচ্ছিলেন চার মহিলা শ্রমিক। তিন বটতলার কাছে একটি গাড়ি তাঁদের ধাক্কা মারে। রক্তাক্ত অবস্থায় রাস্তায় মহিলারা পড়েছিলেন। ঘটনাস্থল ছেড়ে চলে যায় ঘাতক গাড়ির চালক। স্থানীয়রাই তাঁদের পড়ে থাকতে দেন। গলসি থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চার মহিলাকেই উদ্ধার করে। বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের। চিকিৎসকরা জানান, তিন মহিলার মৃত্যু হয়েছে। চিকিৎসক তাঁদের মধ্যে তিনজনকে মৃত বলে জানান। মৃত শ্রমিকেরা হলেন বছর আঠাশের শিউলি লোহার, চব্বিশ বছর বয়সি জবা বাগ এবং বছর পঞ্চাশের গায়ত্রী বাগ। গুরুতর আহত হয়েছেন বছর পঁয়ত্রিশের রুমা লোহার। তাঁর ওই হাসপাতালেই চিকিৎসা চলছে।
[আরও পড়ুন: রাজ্যে ফের বাড়ল Covid বিধিনিষেধের মেয়াদ, কোথায় কোথায় মিলবে ছাড়?]
গাড়িটি বেপরোয়া বেগে চালানোর ফলে এহেন দুর্ঘটনা ঘটেছে বলেই দাবি স্থানীয়দের। বৃহস্পতিবার সাতসকালের দুর্ঘটনায় একসঙ্গে তিন মহিলার মৃত্যুতে এলাকায় নেমেছে শোকের ছায়া। চোখের জল বাঁধ মানছে না প্রতিবেশী, পরিজনদের। ঘাতক গাড়িটির খোঁজে তল্লাশি জারি রয়েছে।
[আরও পড়ুন: বিজেপি যুব মোর্চায় কোন্দল, রাজ্য সম্পাদক পদে নেত্রীর নিয়োগ নিয়ে বিতর্কে সৌমিত্র খাঁ]
সর্বশেষ খবর
-
সন্তান রক্ষার্থে এক মায়ের প্রতিশোধের গল্প, কেমন হল তাপসী পান্নু, স্বস্তিকা অভিনীত ‘গান্ধারী’?
-
নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস! এবার বিক্ষোভে উত্তাল পুণে, কী বলছে বিরোধীরা?
-
বয়স ভাঁড়ানোয় ভারতীয় দল থেকে ‘ঘাড়ধাক্কা’ বিসিসিআইয়ের, সেই ক্রিকেটারকেই পুরস্কার সিএবি’র!
-
বাংলার বুকে নতুন জামতাড়া! হোটেলে বসেই দেশজুড়ে প্রতারণা? পর্দাফাঁস বড়সড় কেলেঙ্কারির
-
‘সঠিক সময়ে সব হবে’, তারেকের মন্ত্রীর সঙ্গে দেখা করে বললেন মোদির ‘দূত’ দীনেশ, দিল্লি আসবেন খালেদাপুত্র?