জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: পুজোর ছুটিতে বাড়িতে এসেছিলেন। কালীপুজোর সামগ্রী কিনতে বেরিয়ে অঘটন। পুলিশের গাড়ির চাকায় পিষে মৃত্যু তিন যুবকের। মহিলা আইসির গাড়ির ধাক্কায় মৃত্যু তিন বাইক আরোহীর। উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার চারাতলা এলাকায় নাটাবেড়িয়ায় তীব্র চাঞ্চল্য।
রবিবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার চারাতলা এলাকায় নাটাবেড়িয়া থেকে একটি পুলিশের গাড়ি আসছিল। মামুদপুরের দিকে যাওয়া একটি বাইকের সাথে মুখোমুখি ধাক্কা লাগে পুলিশের গাড়ির। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহী তিন যুবকের। গুরুতর জখম হন পুলিশ গাড়িতে থাকা বনগাঁ মহিলা থানার আইসি অপরাজিতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর গাড়িচালক।
[আরও পড়ুন: কাকভোরে শুটআউট, মসজিদে যাওয়ার পথে দুষ্কৃতীদের গুলিতে খুন জয়নগরের তৃণমূল নেতা]
নিহতেরা হলেন তনু কীর্তনীয়া, সুজিত হালদার এবং অমিত মাঝি। তনু পঁচিশ বছর বয়সি। সুজিত এবং অমিত দুজনেই চব্বিশ বছর বয়সি। তাঁরা সকলেই গোপালনগর থানার পাঁচপোতার বাসিন্দা। পুজোর ছুটিতে বাড়িতে এসেছিলেন তিন যুবক৷ কালীপুজোর কিছু সামগ্রী আনতে বাজারে যাচ্ছিলেন৷ সেই সময়েই অঘটন। নিহতদের পরিবার পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছে। তাঁদের অভিযোগ, আইসির গাড়িচালক মদ্যপ ছিল। তাই দুর্ঘটনা ঘটেছে।
[আরও পড়ুন: কালীপুজোতেই জেলযাত্রা, ‘সব কথা পরে বলব’, জল্পনা জিইয়ে রাখলেন জ্যোতিপ্রিয়]
সর্বশেষ খবর
-
গ্রন্থাগার মন্ত্রীকে নিয়ে তৃণমূলের মিথ্যাচার! চেয়ার বিতর্কে কী বললেন গৌরীশংকর
-
বাড়িতে ওয়াই-ফাই লাগিয়েও স্পিড নেই? এই উপায়ে রকেটের গতিতে ছুটবে ইন্টারনেট
-
‘বঙ্গেই প্রথম বন্দে মাতরম ধ্বনি…’, পশ্চিমবঙ্গ দিবসে শুভেন্দুকে বাংলায় চিঠি মোদির
-
বিয়ের ছ’মাসেই সুখবর! প্রকাশ্যে পরিচালক স্বামীর প্রেমের ইস্তেহারে আপত্তির মাঝেই সামান্থার ‘সারপ্রাইজ’?
-
জামাইষষ্ঠীর আনন্দ শেষে শোকের ছায়া! শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত ২