তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত নাটাবাড়ি। দুই পক্ষের বচসা, হাতাহাতিতে জখম তৃণমূলের দুই কর্মী। অভিযোগ দায়ের থানায়। গ্রেপ্তার বিজেপির ২ কর্মী। তাঁদের আজ, রবিবার আদালতে পেশ করা হয়েছে। ঘটনায় ব্যাপক উত্তেজনা। তদন্ত শুরু করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় নাটাবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতে বিজেপির সংকল্প যাত্রার প্রস্তুতির জন্য সভার আয়োজন করা হয়। কদমতলা ভেলাপেটা এলাকায় ওই সভায় উপস্থিত ছিলেন বিজেপির বিধায়ক মিহির গোস্বামী। অন্যদিকে, একই এলাকায় এসআইআর তালিকা প্রকাশের পর বহু বৈধ ভোটারের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে প্রতিবাদ মিছিল করে তৃণমূল।
আরও পড়ুন:
দুই যুযুধান পক্ষ সামনিসামনি আসতেই গণ্ডগোলের শুরু। অভিযোগ, দু’পক্ষ একে অপরের দিকে ইট-পাটকেল ছুড়তে থাকে। ভাঙচুর চালানো হয়। মুহূর্তে রণক্ষেত্র চেহারা নেয় এলাকা। সংঘর্ষে আহত হন গুরু দাস ও শান্তিরাম দাস। মাথা ফাটে গুরু দাসের। তাঁকে কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি সেখানেই চিকিৎসাধীন। শান্তিরামকে নাটাবাড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে তুফানগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) কান্নেধারা মনোজ কুমারের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বিজেপির অভিযোগ, মিছিল থেকে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। টেবিল, সভার চেয়ার ভাঙচুর চালায় তৃণমূলের দুষ্কৃতীরা। অভিযোগ অস্বীকার করে পালটা কর্মীদের মারধরের অভিযোগ তুলে সরব হয়েছে শাসকদল। তৃণমূলের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে নেমে পুলিশ দুই বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘গাজা যুদ্ধ শেষ হোক চাননি নেতানিয়াহু, বন্দি মুক্তিতেও আগ্রহ ছিল না’, বিস্ফোরক প্রাক্তন সেনাকর্তা
-
জলে গেল রাহুলের সেঞ্চুরি, ‘নিয়মরক্ষা’র ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হার ভারতের
-
Exclusive: ভাঙা তো দূর, নন্দীগ্রামে সামান্য চোটও পাননি মমতা! প্রকাশ্যে ২১-এর রিপোর্ট
-
জাহ্নবীর সঙ্গে গানের দৃশ্য বিকৃত! আইনি পথে জুনিয়র এনটিআর, বিজয় বললেন, ‘ডিজিটালি যৌন নিগ্রহ’
-
জনপ্রিয় মেকআপ শিল্পী ম্যাড সান্ধুকে গুলি করে খুন, ব্যাপক চাঞ্চল্য অমৃতসরে