Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬
লোহার শিকল দিয়ে বেধড়ক মার

চোর সন্দেহে নাবালককে লোহার শিকল দিয়ে বেধড়ক মার, নাম জড়াল তৃণমূল নেতার

নৃশংস অত্যাচারের ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৫, ২০২০, ২২:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৫, ২০২০, ২২:২৪

options
link
চোর সন্দেহে নাবালককে লোহার শিকল দিয়ে বেধড়ক মার, নাম জড়াল তৃণমূল নেতার zoom
Advertisement

শংকরকুমার রায়, রায়গঞ্জ: একটি নাবালক বিদ্যুতের খুঁটির সঙ্গে বাঁধা। তাকে ঘিরে ধরে দাঁড়িয়ে রয়েছেন অনেকে। সামনে লোহার চেন নিয়ে ঘুরে বেড়াচ্ছে এক ব্যক্তি। বেধড়ক মারধর করা হচ্ছে ওই নাবালককে। যন্ত্রণায় ছটফট করছে সে। রক্তারক্তি কাণ্ড ঘটছে। তবু নাবালকের রেহাই নেই। মার সহ্য করতে হচ্ছে তাকে। সম্প্রতি উত্তর দিনাজপুরের করণদিঘির লাহুতাড়া এক পঞ্চায়েতের দুলেপুর গ্রামের এই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। এলাকায় প্রাক্তন উপপ্রধান চোর অপবাদে ওই নাবালকের উপর এমন নৃশংস অত্যাচার করেছে বলেই অভিযোগ।

দোকান থেকে স্রেফ মিষ্টি চুরির অপবাদে এক নাবালককে লোহার চেন দিয়ে নৃশংসভাবে মারধর। এলোপাথাড়ি মারধরে রক্তারক্তি কাণ্ড। এই ঘটনায় অভিযোগের তির পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধানের বিরুদ্ধে। শনিবার উত্তর দিনাজপুরের করণদিঘির লাহুতাড়া এক পঞ্চায়েতের দুলেপুর গ্রামের ঘটনায় নৃশংসতায় শিউরে উঠছেন সকলে। খবর পেয়ে সংশ্লিষ্ট বিডিওর প্রতিনিধি পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছয়। গুরুতর জখম কিশোরকে উদ্ধার করে স্থানীয় গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়।

Advertisement

[আরও পড়ুন: ইলিশ ধরে মোহনায় ফেরার পথে বিপত্তি, জম্বুদ্বীপের কাছে ট্রলার উলটে নিখোঁজ ৩ মৎস্যজীবী]

অভিযুক্ত উপপ্রধান ফইজুল হকের পাশবিক কীর্তিতে রীতিমতো ক্ষুব্ধ গ্রামবাসীরা। তবে ঘটনা স্বীকার করে অভিযুক্ত উপপ্রধান ফইজুল হক। তিনি বলেন,”অনেকদিন ধরেই মোবাইল ফোন-সহ বিভিন্ন জিনিস চুরি করছিল। আজকে একটা দোকান থেকে মিষ্টি চুরি করে। তাই একটু শিক্ষা দিতে মেরেছি। পুলিশের হাতে তুলে দিলে ভয় কমে যেত। তাই নিজে একটু মেরেছি।” তবে প্রত্যক্ষদর্শী গ্রামবাসীদের বক্তব্য, আসলে মিষ্টি চুরির ঘটনার সঙ্গে ওই উপপ্রধানের ভাইপোর নাম জড়িয়ে যায়। তাই প্রতিশোধ হিসাবে কিশোরের উপর নির্মম অত্যাচার করে। বিডিও বিজয় মোক্তার বলেন,”আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক নয়। পুলিশকে জানানো হয়েছে।” পুলিশ তদন্ত শুরু করেছে।

[আরও পড়ুন: একুশের লক্ষ্যে হাতিয়ার সোশ্যাল মিডিয়া, দেড় কোটি মহিলা ভোটারকে টার্গেট তৃণমূলের]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.