Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ আশ্বিন ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
TMC Leader Arrested

পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা, থানার সামনেই ‘ডিম থেরাপি’

এবার ডিম থেরাপি রানিগঞ্জে। তৃণমূল কংগ্রেসের জমানায় পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ ছিল দলের প্রাক্তন যুব নেতার বিরুদ্ধে। এবার পালাবদলে তাঁকেই গ্রেপ্তার করা হল। শুধু তাই নয়, থানা থেকে তাঁকে আদালতে নিয়ে যাওয়ার আগে তাঁর বিরুদ্ধে উঠল জনরোষ।

Advertisement
শেখর চন্দ্র
শেখর চন্দ্র

শেষ আপডেট: জুন ১৬, ২০২৬, ১৫:০৬

link
শেখর চন্দ্র
শেখর চন্দ্র

শেষ আপডেট: জুন ১৬, ২০২৬, ১৫:০৬

options
link
পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা, থানার সামনেই ‘ডিম থেরাপি’ zoom
থানার সামনেই 'ডিম থেরাপি'।

এবার ডিম থেরাপি রানিগঞ্জে (Raniganj)। তৃণমূল কংগ্রেসের জমানায় পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ ছিল দলের প্রাক্তন যুব নেতার বিরুদ্ধে। এবার পালাবদলে তাঁকেই গ্রেপ্তার করা হল। শুধু তাই নয়, থানা থেকে তাঁকে আদালতে নিয়ে যাওয়ার আগে তাঁর বিরুদ্ধে উঠল জনরোষ। থানার বাইরেই ওই তৃণমূল নেতাকে দেখে ছোড়া হল ডিম। উঠল ‘চোর চোর’ স্লোগান। ধৃত ওই তৃণমূল নেতার নাম সৌমিত্র বন্দ্যোপাধ্যায়।

রানিগঞ্জ এলাকার দাপুটে তৃণমূল নেতা সৌমিত্র বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। কিন্তু সেসময় তৃণমূল শাসক দলে থাকার কারণে পুলিশ তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারেনি! গত সরকারের আমলে একাধিক অভিযোগ উঠেছিল সৌমিত্রের বিরুদ্ধে। রাজ্যে পালাবদলের পর থেকে একাধিক অভিযোগে একাধিক তৃণমূল নেতা গ্রেপ্তার হচ্ছেন। দুর্নীতি, ভয় দেখানো-সহ একাধিক অভিযোগ রয়েছে তৃণমূল নেতা-কর্মীদের বিরুদ্ধে। সেই আবহে এবার গ্রেপ্তার হলেন তৃণমূলের প্রাক্তন যুব নেতা সৌমিত্র।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রানিগঞ্জ থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। আজ, মঙ্গলবার তাঁকে আদালতে তোলার জন্য থানা থেকে বার করা হয়েছিল। থানার বাইরেই এলাকার মানুষজন ভিড় জমিয়েছিলেন। তদন্তকারীরা সৌমিত্রকে থানা থেকে বার করলেই শুরু হল ডিম ছোড়া। বিক্ষোভকারীরা একের পর এক ডিম ছুড়তে থাকেন তাঁকে লক্ষ্য করে। পুলিশ বিক্ষোভকারীদের আটকে কোনওমতে ধৃতকে গাড়িতে তোলে। থানার বাইরেই ‘চোর চোর’ স্লোগান ওঠে। ধৃতকে নিজেদের হেফাজতে নিতে জেরা করতে চায় পুলিশ।  অন্যদিকে, নদিয়ার ফুলিয়া নবলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য নীলরতন ঘোষ ওরফে নরোত্তমকে গ্রেপ্তার করল ফুলিয়া পুলিশ ফাঁড়ি। এদিন তাঁকে রানাঘাট মহকুমা আদালতে পেশ করা হয়।

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.