সুবীর দাস, কল্যাণী: ফের নদিয়ায় খুন শাসকদলের নেতা। এবার চাকদহে। ভরদুপুরে বাড়ির সামনে তৃণমূল কংগ্রেসের যুব সভাপতিকে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা।
[ অপ্রাপ্তবয়সে পালিয়ে বিয়ে, বাড়ির চাপে আত্মহত্যার চেষ্টা দম্পতির]
মৃতের নাম সুধীন সোম। চাকদহ শহরের ১২ নম্বর ওয়ার্ডে শাসকদলের যুব সভাপতি ছিলেন তিনি। থাকতেন বাহান্ন নম্বর রেলগেটের কাছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে সুধীনবাবুকে ডেকে নিয়ে যান কয়েকজন। বাড়ির সামনে রাস্তায় তাঁদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। কিছু বুঝে ওঠার আগেই শাসকদলের ওই নেতাকে রাস্তায় ফেলে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপাতে থাকে দুষ্কৃতীরা। শেষপর্যন্ত রক্তাক্ত অবস্থায় সুধীন সোমকে ফেলে রেখে পালিয়ে যায় তারা। ঘটনার পর বেশ কিছুক্ষণ ওই অবস্থায় রাস্তায়ই পড়েছিলেন শাসকদলের যুব সভাপতি। তাঁকে যখন চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। হাসপাতালে শাসকদলের নেতা সুধীন সোমকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎকরা।
কিন্তু কেন খুন হতে হল তৃণমূলের যুব সভাপতি সুধীন সোমকে? কারাই বা খুন করল তাঁকে? মুখ খুলতে নারাজ শাসকদলের স্থানীয় নেতারা। প্রশাসনের তরফে কিছু জানানো হয়নি। চলতি মাসের ৯ তারিখ নদিয়ার মাজদিয়ায় খুন হন কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। বিধায়কের পাড়ায় সরস্বতী পুজোর অনুষ্ঠান মঞ্চে খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা।
ছবি: সুজিত মণ্ডল
[হ্যাকারের পাল্লায় পড়ে কন্যাশ্রীর টাকা প্রতারণা রুখতে কলেজে সাইবার সুরক্ষার পাঠ]
সর্বশেষ খবর
-
রেড কার্পেটে ধুন্ধুমার! সেলফির অজুহাতে নিকিতাকে ঠোঁটঠাসা চুম্বন মহিলা ভক্তের, ভাইরাল ভিডিও
-
স্বস্তি ভারতীয় শিবিরে, অনুশীলনে ফিরলেন গিল, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে খেলবেন?
-
প্রাকৃতিক দুর্যোগ নয়, ‘নেশাগ্রস্ত’ পাইলটেই বিপর্যয়! এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় চাঞ্চল্যকর রিপোর্ট
-
রাজ্যজুড়ে অভয়া দিবস পালন, স্বরচিত কবিতা পাঠ অগ্নিমিত্রার
-
তিন শর্ত মানলেই সমর্থন! বার্তা কেন্দ্রকে, ডিলিমিটেশন নিয়ে ডিএমকের দোনামনা অব্যাহত