বাড়িতে বসত মধুচক্রের আসর? ক্লাবে মেয়েদের পাঠানোর মতো ন্যক্কারজনক অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এছাড়াও রয়েছে বিস্তর অভিযোগ। এবার তৃণমূলের ওই অভিযুক্ত নেত্রীর উপর চলল ‘ডিম থেরাপি’। শুধু তাই নয়, গলায় জুতোর মালা পরিয়ে তাঁকে ঘোরানো হল এলাকায়! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কটোয়ার আকাইহাটে। অভিযুক্ত পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের নেত্রী কণিকা বায়েন সরকার। ঘটনা নিয়ে তুমুল উত্তেজনা ছড়ায় গতকাল শুক্রবার রাতে।
এই বিষয়ে আরও খবর
রাজ্যে পালাবদলের পর একাধিক তৃণমূল নেতা-কর্মী গ্রেপ্তার। নেতাদের উদ্দেশ্য করে ডিম ছোড়া চলছে। এবার সেই ঘটনা ঘটল কাটোয়ায়। এবার জনরোষের শিকার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া এক পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের নেত্রী কণিকা বায়েন সরকার। কাটোয়ার আকাই হাট এলাকায় কনিকা বায়েন সরকারের বাড়িতে চড়াও হয়ে তুমুল বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা! ছোড়া হয় ডিম। শুধু তাই নয়, ওই তৃণমূল নেত্রীর গলায় পড়ানো হয় জুতোর মালাও! গোটা ঘটনা ঘিরে শুক্রবার রাতে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।
জবকার্ড নিয়ে অনিয়ম, বিগত পঞ্চায়েত নির্বাচনে এলাকায় বিরোধীদের উপর সন্ত্রাস চালানোর অভিযোগ রয়েছে কণিকার বিরুদ্ধে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন স্থানীয় মহিলারা। অভিযোগ, বাড়িতে মধুচক্র বসাতেন ওই নেত্রী। পাশাপাশি কণিকা বায়েন সরকার তৃণমূল নেতা দিগন্ত পাল, বাবুলাল শেখদের ক্লাবে মেয়েদের পাঠাতেন বলে অভিযোগ। রাজনৈতিক ক্ষমতা কাজে লাগিয়ে এইসব অসামাজিক কার্যকলাপ চালাতেন তিনি! এমনই সব অভিযোগ তুলে শুক্রবার রাতে কণিকা বায়েন সরকারের বাড়িতে চড়াও হন মহিলারা। ঘর থেকে তাঁকে বের করে জুতোর মালা পড়ানো হয়, ছোড়া হয় ডিম! খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ওই নেত্রীকে উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দারা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন। প্রশাসন অভিযোগ খতিয়ে দেখেছে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
জিনপিং ওয়াশিংটনে পা রাখতেই বড় ঘোষণা ট্রাম্পের! লাল গালিচা-বোমারু বিমানে স্বাগত চিনা প্রেসিডেন্টকে
-
‘সৃজলার বয়ফ্রেন্ড আছে, তাও তোমার সঙ্গে…’, বিছানায় রাজবীরকে ‘ফুঁসমন্তর’ নন্দিনীর, প্রেমিককে হারানোর ভয়?
-
সুযোগ পান সতীর্থকে ‘বঞ্চিত’ করে! এশিয়ান গেমসে ইতিহাস সেই মণিপুরী কন্যার
-
মধ্যরাতে গ্রেটার নয়ডায় চলন্ত এসি বাসে আগুন, ঝলসে মৃত ৯, প্রাণ বাঁচাতে ঝাঁপ বহু যাত্রীর
-
জিটি রোড ও বাসরুটে আর চলবে না টোটো! নির্দেশিকা কার্যকরে কড়া পরিবহণদপ্তর



