Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২১ জুলাই ২০২৬
TMC

ভোটের ফলপ্রকাশের পরই খুন! সোনারপুরে তৃণমূল নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

সোনারপুর উত্তর বিধানসভার নরেন্দ্রপুর থানার খেয়াদহ ২ গ্রাম পঞ্চায়েতের জেলেভেড়ির ঘটনা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৪, ২০২৪, ২১:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৪, ২০২৪, ২১:৫১

options
link
ভোটের ফলপ্রকাশের পরই খুন! সোনারপুরে তৃণমূল নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ zoom
প্রতীকী ছবি
Advertisement

দেবব্রত মণ্ডল, বারুইপুর: ভোটের ফলপ্রকাশের পরই খুন তৃণমূল নেতা। পিটিয়ে খুনের অভিযোগ প্রাক্তন পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ সাহাকে। মঙ্গলবার সন্ধে নাগাদ লোকসভা ভোটের ফলাফল বের হয়েছে। অধিকাংশ আসনেই সবুজ ঝড়! এর পরেই খুনের ঘটনা ঘটল সোনারপুর উত্তর বিধানসভার নরেন্দ্রপুর (Narendrpur)থানার খেয়াদহ ২ গ্রাম পঞ্চায়েতের জেলেভেড়িতে। এই পঞ্চায়েতেরই প্রাক্তন পঞ্চায়েত সদস্য ছিলেন মৃত প্রসেনজিৎ সাহাকে।

স্থানীয় মানুষ ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) ফলাফল ঘোষণা হওয়ার পরেই বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয় প্রসেনজিৎকে। তার পর রাস্তায় কোদালের বাঁটা দিয়ে মাথায় মারা হয়। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ঘাতকরা‌ এর পর পালিয়ে যায়। এলাকার মানুষ তাঁকে উদ্ধার করে বাইপাসের ধারে একটা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত (Death) বলে ঘোষণা করেন। ঘটনার তদন্তে শুরু করেছে পুলিশ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: পদ্ম ফুটলেও সিএএ ‘কাঁটা’ বনগাঁ-রানাঘাটে, ভোটের ফলে আড়াআড়ি ভাগ মতুয়ারা]

জানা গিয়েছে, প্রসেনজিৎ পঞ্চায়েতের প্রাক্তন সদস্য ছিলেন। তবে ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে টিকিট পাননি তিনি। তার পরও অবশ্য তৃণমূলের (TMC) সঙ্গেই ছিলেন প্রসেনজিৎ। এলাকায় দলের কাজ করতেন। কে বা কারা তাঁকে এভাবে খুন করল, তা বুঝতে পারছেন না কেউই। তদন্তে নেমেছে সোনারপুর থানার পুলিশ। জিজ্ঞাসাবাদ চলছে দলের সহকর্মীদের।

[আরও পড়ুন: পদ্ম ফুটলেও সিএএ ‘কাঁটা’ বনগাঁ-রানাঘাটে, ভোটের ফলে আড়াআড়ি ভাগ মতুয়ারা]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.