নন্দন দত্ত, সিউড়ি: রয়্যাল বেঙ্গল টাইগারের পর নয়া তকমা। এবার নাম না করে অনুব্রত মণ্ডলকে নীলকণ্ঠ শিবের সঙ্গে তুলনা করলেন বীরভূম জেলা তৃণমূল সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়। গরু পাচার মামলায় জেলবন্দি অনুব্রতর সঙ্গে শিবের তুলনা যদিও ভাল চোখে দেখছে না বিজেপি। তৃণমূল নেতা এভাবে সংস্কৃতির অপমান করেছেন বলেই দাবি গেরুয়া শিবিরের।
শুক্রবার দলীয় এক কর্মসূচিতে অংশ নেন বীরভূম জেলা তৃণমূল সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়। মঞ্চ দাঁড়িয়ে বলেন, “যখন সমুদ্রমন্থন হয়েছিল, তখন অমৃতের সঙ্গে গরল উঠেছিল। আমরা জানি, অমৃত দেবতারা ভাগ করে খেয়ে নিলেও, গরল পান করার জন্য কাউকে পাওয়া যায়নি। সবাই অমৃতটাই দেখছেন। কিন্তু আজ যিনি গরল পান করতে পারতেন, রাজনীতির প্যাঁচপয়জারে তাঁকেই দূরে সরিয়ে রাখা হয়েছে।”
[আরও পড়ুন: ‘আমার বিরুদ্ধে একটাও কথা বললে…’, কেজরিওয়ালের অসম সফরের আগে হুঁশিয়ারি হিমন্তর]
মলয় মুখোপাধ্যায় যদিও কারও নাম উল্লেখ করেননি। তবে রাজনৈতিক মহলের মতে, তিনি যে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের কথা বলেছেন, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। এ ব্যাপারে অবশ্য তৃণমূল মুখে কুলুপ এঁটেছে। তবে বিজেপি সমালোচনায় সরব। একজন অভিযুক্ত ভগবানের সঙ্গে তুলনাকে সংস্কৃতির অপমান হিসাবেই দেখছে পদ্মশিবির।
[আরও পড়ুন: এবার জন্ম তারিখ নিয়ে বিতর্কে শতরূপ ঘোষ, শুভেচ্ছা কুড়োতে ব্যবহার করেন লেনিনের জন্মদিন!]
সর্বশেষ খবর
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!