Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৭ জুলাই ২০২৬

জলসা ঘিরে বিবাদ, আরামবাগে খুন তৃণমূলকর্মী

অভিযোগের তির সিপিএমের দিকে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩, ২০১৮, ১৮:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩, ২০১৮, ১৮:২৯

options
link
জলসা ঘিরে বিবাদ, আরামবাগে খুন তৃণমূলকর্মী zoom

দিব্যেন্দু মজুমদার, হুগলি: গ্রাম কমিটির টাকা আত্মসাৎ করার প্রতিবাদ করায় এক তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ। শুক্রবার রাতে হুগলির আরামবাগ থানা এলাকার মাধবপুরে তৃণমূল কর্মী সোফিয়ার মল্লিককে নৃশংসভাবে পিটিয়ে-কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। মাধবপুর গ্রামের একটি জলসাকে কেন্দ্র করেই গন্ডগোলের সূত্রপাত। শুক্রবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। সোফিয়ারকে কোপানোর পরও তার দেহ আটকে রাখা হয় বলে অভিযোগ। এই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত চারজনকে আটক করেছে।

[মদের টাকা না দেওয়ায় স্ত্রীকে খুন, সন্তানের বয়ানে আটক স্বামী]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আরামবাগের মাধবপুর গ্রামের বাসুলিচকে বহু বছর ধরে জলসার আয়োজন করেন গ্রামবাসীরা। গ্রাম কমিটি ও জলসা কমিটি অনুষ্ঠানটির তদারকি করে। স্থানীয় সূত্রে খবর, প্রতিবছরই এই জলসার জন্য গ্রাম কমিটি টাকা দেয়। এবছরও প্রায় দেড় লক্ষ টাকা দিয়েছিল তারা। এছাড়া জলসা কমিটি গ্রামবাসীদের থেকে চাঁদাও নেয়। গ্রামের পঞ্চায়েত সদস্য হাসান মল্লিকের অভিযোগ, “এবছর জলসা কমিটির প্রচুর অনিয়ম সামনে আসে। গ্রাম কমিটির দেওয়া টাকার থেকে প্রায় পঞ্চাশ হাজার টাকা উদ্বৃত্ত রয়েছে। অথচ জলসা কমিটির থেকে সেই টাকার হিসাব চাইলে তারা দিতে অস্বীকার করে। এই ঘটনার প্রতিবাদ করেন সোফিয়ার। আর তার জেরেই এই খুন।”

পঞ্চায়েত সদস্যের দাবি, সিপিএম আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে। বুধবার জলসার পর থেকে বিবাদ শুরু হয়। টাকার হিসাব দিতে অস্বীকার করে জলসা কমিটি। বিবাদ মেটাতে শুক্রবার একটি বৈঠক ডাকা হয়। তবে অভিযোগ সেই বৈঠকে এসে জলসা কমিটির সদস্যরা গন্ডগোল বাধায়। বৈঠক ভেস্তে দেয় তারা। এরপর রাতে সোফিয়ার মল্লিক ও হাসান মল্লিক এলাকার একটি চায়ের দোকানে বসেছিলেন। সে সময় এক দল যুবক সোফিয়ারের উপর হামলা চালায়। তাঁকে বাঁশ, লাঠি দিয়ে মারধরেরর পর ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে দুষ্কৃতীরা। ঘাড়ে ছুরি দিয়ে কোপ মারে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সোফিয়ার। তাঁকে উদ্ধার করতে এলে বাধা দেয় দুষ্কৃতীরা। পরে গ্রামবাসীরা দলবদ্ধ হয়ে ঘটনাস্থলে এলে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

[কিশোরীকে ধর্ষণের অভিযোগ মায়ের প্রেমিকের বিরুদ্ধে, গ্রেপ্তার ২]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.