টিটুন মল্লিক, বাঁকুড়া: বাঁকুড়া থেকে কলকাতায় ফেরার পথে দুর্ঘটনার কবলে রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক তথা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। পশ্চিম বর্ধমানের রাজবাঁধ এলাকায় তাঁর গাড়িতে ধাক্কা দেয় লরি। জখম হয়েছেন তৃণমূল নেত্রী। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর গাড়িটি।

[আরও পড়ুন: অনন্য প্রতিভা! রাষ্ট্রপ্রধানের নাম থেকে পুজোর মন্ত্র, এক নিমেষে বলে দেয় কাটোয়ার খুদে]
গত প্রায় এক সপ্তাহ ধরেই বাঁকুড়ায় ছিলেন তৃণমূলের অন্যতম সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সেখানে জনসংযোগ করেন। ঘুরে দেখেন এলাকা। সাধারাণ মানুষের অভাব-অভিযোগ শোনেন। বৃহস্পতিবার কলকাতা ফেরার কথা ছিল তাঁর। সেই মতো এদিন ভোরে বাঁকুড়া থেকে কলকাতা ফিরছিলেন তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সকাল ৬ টা বেজে ১৫ মিনিট নাগাদ পশ্চিম বর্ধমানের রাজবাঁধ এলাকায় আচমকা পিছন দিক থেকে তাঁর গাড়িতে থাকা দেয় ১২ চাকার একটি লরি। ব্যাপক ক্ষতি হয় গাড়িটির। দুমড়ে যায় একাংশ। দুর্ঘটনায় তৃণমূল নেত্রী তথা অভিনেত্রীর হাতে গুরুতর চোট লাগে। চোট পেয়েছেন গাড়িতে থাকা আরও কয়েকজনের।
[আরও পড়ুন: খাঁচা খুলতেই নদীতে ঝাঁপ! কুলতলিতে তাণ্ডবের পর বাইনের জঙ্গলে মিলিয়ে গেল বাঘ]
দুর্ঘটনার পরই কলকাতা ফেরার সিদ্ধান্ত বদল করেছেন সায়ন্তিকা। তিনি জানিয়েছেন, আপাতত বাঁকুড়া ফিরে যাচ্ছেন তিনি। সেখান থেকে কবে কলকাতা ফিরবেন তা এখনও জানা যায়নি। এদিকে, এই দুর্ঘটনার খবর পেয়েই লরিচালককে আটক করেছে পুলিশ। গাড়িটির গতি কত ছিল, যান্ত্রিক কোনও ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এদিন সন্ধেবেলা বাঁকুড়া সার্কিট হাউস থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সায়ন্তিকা বিষয়টি নিয়ে সংশয় প্রকাশ করেন। তাঁর বক্তব্য, ”এই দুর্ঘটনা খুব স্বাভাবিক নয়। ওই লরিটি পুলিশের গাড়িকেও ধাক্কা মেরে পালাতে চাইছিল। এত সাহস কোনও গাড়িরই হয় না সাধারণত।”
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা