দেবব্রত মণ্ডল, বারুইপুর: ক্যানিংয়ে গুলিবিদ্ধ তৃণমূল নেতার (TMC leader) মৃত্যু। এসএসকেএম হাসপাতালে বেশ কিছুক্ষণ চিকিৎসা চলার পর শনিবার গভীর রাতে মৃত্যু হয় তাঁর। এই ঘটনা নিয়ে শুরু রাজনৈতিক চাপানউতোর। ঘাসফুল শিবিরের দাবি, এই ঘটনায় বিজেপির যোগসাজশ রয়েছে। অভিযোগ অস্বীকার গেরুয়া শিবিরের। বিজেপির দাবি, অন্তর্দ্বন্দ্বের জেরে খুন হন তিনি।
নিহত মহরম শেখ, ক্যানিং ১ নম্বর ব্লকের নিকারীঘাটা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল যুব সভাপতি ছিলেন। শনিবার সন্ধেয় দলীয় কার্যালয় থেকে বাড়ি ফিরছিলেন তিনি। ক্যানিং (Canning) থানার সাতমুখী এলাকায় রাস্তায় তাঁকে আক্রমণ করে কয়েকজন দুষ্কৃতী। তাঁকে লক্ষ্য করে এলোপাথারি গুলি ছোড়া হয় বলে অভিযোগ। দু’টি গুলি বুক ভেদ করে বেরিয়ে যায়। আহত অবস্থায় তাঁকে প্রথমে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রাত ২টো নাগাদ হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।
[আরও পড়ুন: হুগলির কুম্ভকর্ণ! স্ত্রী বাপের বাড়িতে, গৃহকর্তার ঘুম ভাঙাতে পুলিশ ডেকে ভাঙা হল দরজা
এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। শনিবার রাত থেকেই এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন ক্যানিং থানার পুলিশকর্মীরা। ফুটেজ খতিয়ে দেখেই অভিযুক্তদের চিহ্নিত করা সম্ভব হবে বলেই মনে করা হচ্ছে।
তৃণমূল যুব নেতার খুনকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূলের দাবি, এই ঘটনায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই জড়িত। যদিও সে দাবি অস্বীকার করেছে বিজেপি। এ প্রসঙ্গে বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, “ক্যানিংয়ে তৃণমূল ছাড়া বিরোধী আর কেউ আছে কি? পশ্চিমবঙ্গে হিংসার রাজনীতি চলছে। কাটমানি নিয়ে গণ্ডগোলের জেরেই খুন হতে হয়েছে মহরম শেখকে। এছাড়া আর কিছুই নয়।”
[আরও পড়ুন: ফের বিয়ে করছেন আমির! ‘লাল সিং চাড্ডা’র মুক্তির পরই দিন ঘোষণা করবেন অভিনেতা]
সর্বশেষ খবর
-
প্রথম স্ত্রীর কথা লুকিয়ে বিয়ে, অশান্তি হতেই খুন! সোদপুর হত্যা কাণ্ডে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
-
মেলেনি অ্যাম্বুল্যান্স! অটোতেই ৪ সন্তান প্রসব মহিলার, মৃত্যু সদ্যোজাতদের
-
ভারতে ‘বিষাক্ত’ পাকিস্তানি ক্রিম, ব্যবহার করে কিডনির রোগে আক্রান্ত বহু মহিলা!
-
২৫৬ ঘণ্টা, ১৩১ জোড়া হাত, আমিরের তৃতীয় স্ত্রী গৌরীর রুবির আংটির অত্যাশ্চর্য কাহিনি
-
‘যুদ্ধবিরতি শেষ, আজ রাতেই ভয়ংকর হামলা’, ‘পাগল’ ইরানকে চূড়ান্ত হুঁশিয়ারি ট্রাম্পের