Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৩ সেপ্টেম্বর ২০২৬

দিনেদুপুরে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি, উত্তেজনা টিটাগড়ে

গুলিবিদ্ধ তৃণমূলের ওয়ার্ড সভাপতি সতীশ মিশ্র।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৯, ২০১৮, ১৫:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৯, ২০১৮, ১৫:০২

options
link
দিনেদুপুরে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি, উত্তেজনা টিটাগড়ে zoom
ফাইল ছবি
Advertisement

আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: দিনেদুপুরে কালীপুজো মণ্ডপের সামনে চলল গুলি। টিটাগড়ে গুলিবিদ্ধ স্থানীয় তৃণমূল নেতা সতীশ মিশ্র। আশঙ্কাজনক অবস্থায় তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। সোমবার দুপুরে  তুমুল উত্তেজনা ছড়াল টিটাগড়ের মুচিপাড়ায়। একজনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের।

[ দেনার দায়, যমজ শিশুকন্যাকে বিক্রি করে হাজতে বাবা]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উত্তর ২৪ পরগনার টিটাগড় পুরসভার ২১ নম্বর ওয়ার্ডে তৃণমূল সভাপতি সতীশ মিশ্র। টিটাগড় ওয়াগনে চাকরি করেন তিনি। শাসকদলের অন্দরে ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিংয়ের অনুগামী বলে পরিচিত সতীশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার দুপুরে টিটাগড়ে ২১ নম্বর ওয়ার্ডেরই মুচিপাড়ায় একটি কালীপুজো মণ্ডপের সামনে স্থানীয় কাউন্সিলর মণীশ শুক্লা-সহ বেশ কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন সতীশ। সেইসময়ে সেখানে হাজির তিন থেকে চারজন সশস্ত্র দুষ্কৃতী। তাদের ধাওয়ার করার চেষ্টা করেন শাসকদলের ওয়ার্ড সভাপতি। তাঁকে লক্ষ্য পরপর দুটি গুলি চালায় দুষ্কৃতীরা। একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। কিন্তু, দ্বিতীয় গুলিটি সতীশ মিশ্রের বুকে লাগে। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। সতীশ মিশ্রের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

এদিকে তৃণমূল নেতার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে টিটাগড়ের মুচিপাড়ায়। বিজেপি দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ। ঘটনাস্থলে যান ভাটপাড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিং। তাঁর বক্তব্য, টিটাগড় পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মণীশ শুক্লাকেই টার্গেট করেছিল দুষ্কতীরা। তাঁকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন ওয়ার্ড সভাপতি সতীশ মিশ্র। ঘটনায় একজনের বিরুদ্ধে এফআইআর হয়েছে টিটাগড় থানায়।

[একই পাড়ায় বিয়েতে ‘অপরাধ’! মোড়লদের নিদানে একঘরে পরিবার]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.