Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ১৩ জুন ২০২৬
Siliguri

কৃষি কর্মাধ্যক্ষের রহস্যমৃত্যু! শিলিগুড়িতে তৃণমূল নেতার দেহ উদ্ধারে চাঞ্চল্য

শিলিগুড়ি মহকুমা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষের রহস্যমৃত্যু! উদ্ধার হল এলাকার তৃণমূল নেতা আইনুল হকের ঝুলন্ত মৃতদেহ! আজ, শনিবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শিলিগুড়িতে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Advertisement
অভ্রবরণ চট্টোপাধ্যায়
অভ্রবরণ চট্টোপাধ্যায়

শেষ আপডেট: জুন ১৩, ২০২৬, ১৩:০৯

link
অভ্রবরণ চট্টোপাধ্যায়
অভ্রবরণ চট্টোপাধ্যায়

শেষ আপডেট: জুন ১৩, ২০২৬, ১৩:০৯

options
link
কৃষি কর্মাধ্যক্ষের রহস্যমৃত্যু! শিলিগুড়িতে তৃণমূল নেতার দেহ উদ্ধারে চাঞ্চল্য zoom
শিলিগুড়িতে তৃণমূল নেতার দেহ উদ্ধারে চাঞ্চল্য।

শিলিগুড়ি মহকুমা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষের রহস্যমৃত্যু! উদ্ধার হল এলাকার তৃণমূল নেতা আইনুল হকের ঝুলন্ত মৃতদেহ! আজ, শনিবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শিলিগুড়িতে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। খুন নাকি অন্য কিছু? সেই বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

শিলিগুড়ির ফাঁসিদেওয়া ব্লকের তৃণমূল নেতা মহম্মদ আইনুল হক। তিনি শিলিগুড়ি মহকুমা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ পদেও ছিলেন। দীর্ঘ সময় ধরে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত। প্রথমে প্রদেশ কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। কংগ্রেসে থাকাকালীন তিনি বেশ কয়েকবার গ্রাম পঞ্চায়েত ভোট এবং পঞ্চায়েত সমিতির ভোটে জেতেন।এরপর তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। ক্রমে শিলিগুড়ির তৃণমূলের অন্যতম মুখ হয়ে ওঠেন তিনি। তৃণমূল আমলে আইনুল হক মহকুমা পরিষদের বিরোধী দলনেতা হিসাবে নির্বাচিত হন। কৃষি কর্মাধ্যক্ষ হিসাবে কাজ করছিলেন তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এবারও তিনি বিধানসভা নির্বাচনে দলের হয়ে কাজ করেছেন। যদিও রাজ্যে পালাবদল হয়েছে। শিলিগুড়ি, ফাঁসিদেওয়া এলাকাতেও তৃণমূল বিজেপির কাছে পরাজিত। নির্বাচনের ফল বেরনোর পর থেকেই তেমনভাবে তাঁকে এলাকায় দেখা যাচ্ছিল না। আজ, শনিবার সকালে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল। ফাঁসিদেওয়া ব্লক এলাকার বাড়িতেই এদিন সকালে বাড়ির লোকজন তাঁর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত দেহ দেখে আঁতকে ওঠে! তাঁকে উদ্ধার করে ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থলে যায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। খুন নাকি আত্মহত্যা? সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবার সূত্রে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরেই আইনুল হক একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন। সেখান থেকেই ‘আত্মহত্যা’ কি? সেই প্রশ্ন উঠেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.