Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ১৪ জুন ২০২৬
TMC

কাঁথিতে ‘আক্রান্ত’ তৃণমূল নেতা, বিজেপির নিয়মবিরুদ্ধ কাজের প্রতিবাদের জের?

তৃণমূল নেতার গাড়ি ভাঙচুর করা হয় বলেই অভিযোগ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৮, ২০২৩, ১৩:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৮, ২০২৩, ১৩:০৯

options
link
কাঁথিতে ‘আক্রান্ত’ তৃণমূল নেতা, বিজেপির নিয়মবিরুদ্ধ কাজের প্রতিবাদের জের? zoom
ফাইল চিত্র

রঞ্জন মহাপাত্র, কাঁথি: বিজেপির নিয়মবিরুদ্ধ কাজের প্রতিবাদ করে আক্রান্ত তৃণমূল নেতা। হামলার শিকার কাঁথি ১ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তথা তৃণমূল নেতা আমিন সোয়েল। তাঁর গাড়ি ভাঙচুর করা হয় বলেই অভিযোগ। এই ঘটনায় কাঠগড়ায় বিজেপি।

মাজিলাপুর অঞ্চলের সামরাইবাড় জলপাই এলাকায় সরকারি জায়গায় জল জীবন মিশনের কাজ হওয়ার কথা ছিল। টেন্ডারও হয়ে যায়। কিন্তু বিজেপি পরিচালিত কাঁথি ১ পঞ্চায়েত সমিতি সামরাইবাড় জলপাই এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়। দেড় কিলোমিটার দূরে সরদপুর এলাকায় ব্যক্তিগত জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলেই অভিযোগ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: আর্থিক প্রতারণা মামলায় ইডির চার্জশিটে প্রিয়াঙ্কা গান্ধীর নাম! লোকসভার আগে মাথায় হাত কংগ্রেসের]

কাঁথি ১ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আমিন সোয়েল তার প্রতিবাদ করেন। এই অশান্তির মাঝে বুধবার রাতে এলাকায় বাজি ফাটাতে শুরু করে বিজেপি। খবর পেয়ে রাত ১১টা নাগাদ আমিন ঘটনাস্থলে পৌঁছয়। পরিস্থিতি সামাল দিয়ে ফেরার সময় আচমকা বিরোধী দলনেতার উপর হামলা চালানো হয়। তাঁর গাড়ি ভাঙচুর করা হয়। বিজেপি কর্মী-সমর্থকরা হামলা চালায় বলেই অভিযোগ। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
দেখুন ভিডিও:

[আরও পড়ুন: হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত! রণবীর-সহ গোটা কাপুর পরিবারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.