বিক্রম রায়, কোচবিহার: হুমকি-পালটা হুমকিতে সরগরম রাজ্য রাজনীতি৷ ফের বিতর্কে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ৷ কোচবিহার শহরে প্রকাশ্য জনসভায় তাঁর হুশিয়ারি, ‘দিলীপ ঘোষ যদি কোচবিহারে আসেন, তাহলে মাথা ঠাণ্ডা করার জন্য তাঁকে ২৪ ঘণ্টা সাগরদিঘির জলে চুবিয়ে রাখব৷’
[কোচবিহারে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীকে ঘিরে বিক্ষোভ যুব তৃণমূল কর্মীদের]
দিন কয়েক আগে জলপাইগুড়ি শহরে জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন বিজেপির কর্মী-সমর্থকরা৷ সেই কর্মসূচিতে যোগ দিয়ে শাসকদলের নেতাদের এনকাউন্টারের হুমকি দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ তিনি বলেছিলেন, ‘পশ্চিমবঙ্গের তৃণমূল নেতারা যেভাবে গুণ্ডামি করছেন, তাদের পরিষ্কার বলে দিচ্ছি, হয় জেল না হলে সোজা গুলি৷ এককথায় এনকাউন্টার হবে৷ কার গুলি কোথায় লাগবে, কেউ জানে না৷ সেই দিন আসছে, গব্বর সিংয়ের মতো ইসমে কিতনা গুলি থে, গুণে গুণে গুলিয়ে যাবে৷ গুণে গুণে লাশ তোলা হবে৷ কেষ্ট-কৃষ্ণ কেউ বাঁচবে না৷’ বিজেপির রাজ্য সভাপতি মন্তব্যে বিতর্ক দেখা দেয় রাজনৈতিক মহলে৷ বস্তুত, বিজেপি কর্মসূচি ঘিরে তুমুল উত্তেজনা ছড়িয়েছিল জলপাইগুড়ি শহরেও৷ বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়৷
বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে পালটা দিলেন খোদ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ৷ তিনি কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতিও বটে৷ শুক্রবার কোচবিহার শহরে জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন শাসকদলের কর্মী-সমর্থকরা৷ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীও৷ রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ‘দিলীপ ঘোষ যদি কোচবিহারে আসেন, তাহলে মাথা ঠাণ্ডা করার জন্য তাঁকে ২৪ ঘণ্টা সাগরদিঘির জলে চুবিয়ে রাখব৷’ কোচবিহার শহরের প্রাণকেন্দ্রে রয়েছে একটি প্রাচীন দিঘি৷ নাম সাগরদিঘি৷ এর আগেও বিজেপির রাজ্য সভাপতিকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন উত্তরবঙ্গের এই দাপুটে মন্ত্রী৷
[দিলীপের পর বিজেপির সায়ন্তন, এনকাউন্টার হুমকিতে মামলা রুজু সিউড়ি থানায়]
কখনও বুথের বাইরে বিরোধী দলের এজেন্টকে চড়, কখনও আবার কর্তব্যরত পুলিশকর্মীদের ধমক৷ বারবারই বিতর্কে জড়িয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন ও কোচবিহারের নাটাবাড়ি কেন্দ্রের বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ৷ কয়েক দিন আগে আবার দেওয়ানহাটে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা৷ বৃহস্পতিবার দলের বর্ধিত কোর কমিটির সভায় রবীন্দ্রনাথ ঘোষকে মাথা ঠাণ্ডার রাখার পরামর্শ দিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং৷
[পুরোহিত ডেকে জীবিত ছেলের শ্রাদ্ধ করলেন বাবা! রায়গঞ্জে শোরগোল]
সর্বশেষ খবর
-
পুজোয় বাঙালির পাতে পড়বে না পদ্মার ইলিশ! রুপোলি শস্য রপ্তানিতে মেলেনি ছাড়পত্র
-
SIR-এ বাদ, ট্রাইব্যুনালেও ওঠেনি নাম, হতাশায় চরম সিদ্ধান্ত কালনার যুবকের!
-
নাম জড়ায় ভূপেশ বাঘেল, রণবীর কাপুরদের! গ্রেপ্তার সেই মহাদেব বেটিং অ্যাপের কিংপিং
-
নেতাজি ও বিপ্লবী ত্রৈলোক্যনাথ চক্রবর্তীর সম্পর্ক, ফৈজাবাদের রহস্যময় সেই সাংকেতিক চিঠি
-
পঞ্চম দিনেও এল না সোনা, আশার আলো অ্যাথলেটিক্স-কবাডি, ষষ্ঠ দিনে এশিয়াডে সাফল্য পাবে ভারত?