অর্ণব দাস, বারাকপুর: এসআইআরের শুনানি পর্বে ‘নন কোঅপারেশন, নন কমিউনিকেশন’-এর অভিযোগ তুললেন বরানগরের তারকা বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট অভিযোগ, কবে, কখন, কোথায়, কাদের হিয়ারিং হচ্ছে কিছুই জানানো হচ্ছে না। প্রসঙ্গত, এসআইআরের খসড়া তালিকা প্রকাশের পর গত শনিবার থেকে শুরু হয়েছে শুনানি পর্ব। মূলত নো ম্যাপিং এবং সন্দেহজনক ভোটারদের ডাকা হয়েছে শুনানিতে।
বরানগর বিধানসভা এলাকায় ২০২৫সালের ভোটার তালিকায় মোট ভোটারের সংখ্যা ছিল ২ লক্ষ ২০ হাজারের বেশি। এসআইআর পর্বে বাদ গিয়েছে ৩১ হাজার ভোটারের নাম। ১৯হাজারের বেশি ভোটারকে ডাকা হয়েছে শুনানিতে। কিন্তু কবে, কোথায়, কাদের এই শুনানি হচ্ছে এই তথ্য অজানা বিধায়ক সায়ন্তিকার। এনিয়েই সরব হলেন তিনি। রবিবার বরানগর বিধানসভার ৫৪, ৫৪ ও ৫৬ নম্বর বুথের শুনানি চলছিল বনহুগলী হাই স্কুলে। এদিন।সকালে সেখানে চলে যান তিনি। তারপরই সংবাদমাধ্যমের সামনে অভিযোগ তুলে সায়ন্তিকা বলেন, “শুনানি নিয়ে অনেকগুলি বিভ্রান্তি আছে। কবে, কোথায়, কাদের হেয়ারিং এর কোনো নির্দিষ্ট তথ্য আমাদের কাছে নেই। হেয়ারিংয় নিয়ে নন কোঅপারেশন, নন কমিউনিকেশন করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “বিগত কয়েকদিন ধরে নির্বাচন কমিশনের কাছে এই তথ্য চেয়ে পাইনি। আমাদের কাছে তথ্য থাকলে অসুস্থ, বয়স্ক ভোটারদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারি। আমরা আসা রাখব নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করবে, কোনো রাজনৈতিক দলের হয়ে নয়। কিন্তু এই অসহযোগিতার মধ্যে আমরা অন্য সংকেত পাচ্ছি। আমাদের দাবি, স্লট অনুযায়ী ভোটারদের নির্দিষ্ট শুনানির সময় দেওয়া হোক এবং শিডিউল, শুনানির স্থান ও কোন সময় কাদের হেয়ারিং সেই তথ্য আমাদের জানানো হোক।”
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচ করতে ঢের খরচ, ফেডারেশনের হাতে মাত্র ১১ কোটি! কীভাবে হবে মেগা ম্যাচ?
-
ঋত্বিক-পরমব্রতর তর্ক-বিতর্কে বিস্ফোরক ক্লাইম্যাক্সের বীজ! কেমন হল সৃজিতের ‘উইঙ্কল টুইঙ্কল’?
-
সঙ্গমের পর ব্যথা, অঝোরে ঋতুস্রাব! লজ্জা সরিয়ে যৌনতা নিয়ে এই প্রশ্নগুলি চিকিৎসককে করে ফেলুন
-
আইন পড়ুয়াদের বিরুদ্ধে ব্যবস্থা, বার কাউন্সিলের সীমা লঙ্ঘন!
-
তারেক জমানাতেও দুর্গাপুজো ঘিরে শঙ্কা! ওপার বাংলায় যেতে নারাজ কুমোরটুলির প্রতিমা শিল্পীরা