কল্যাণ চন্দ্র, মুর্শিদাবাদ: তৃণমূলের জেলা কমিটি ঘোষণা ঘিরে মুর্শিদাবাদে ফের প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল। সদস্যদের নামের তালিকা ঘোষণার সময় সভা ছেড়ে বেরিয়ে গেলেন মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ। তালিকা দেখামাত্র সাংসদ ক্ষোভ উগরে দিয়েছিলেন জেলা তৃণমূল সভাপতির বিরুদ্ধে। যদিও জেলা তৃণমূল সভাপতির দাবি, রাজ্যের তরফে যে নামের তালিকা পাঠানো হয়েছে, সেটাই তিনি ঘোষণা করেছেন।
দিন কয়েক আগেই জেলায় জেলায় কমিটি গঠনের ডেডলাইন বেঁধে দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বার্তা দিয়েছিলেন জেলার নেতাদের একসঙ্গে কাজ করার। কিন্তু কয়েক দিনের মধ্যেই অন্যচিত্র দেখা গেল মুর্শিদাবাদে।
[আরও পড়ুন: ‘দু’বার মুখ ফিরিয়েছেন, আমরা ফেরাইনি, এবার মুখ ফেরালে…’, বাঁকুড়ায় ‘অভিমানী’ অভিষেক]
বুধবার বহরমপুর দলীয় তৃণমূল কার্যালয়ে মুর্শিদাবাদ জেলা কমিটির ২১১ জন সদস্যের নাম ঘোষণা করা হচ্ছিল। নাম ঘোষণার মাঝেই বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন তৃণমূল সাংসদ তথা মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা চেয়ারম্যান আবু তাহের খান। এদিন জেলা কমিটি ঘোষণা করেছিলেন বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি শাওনি সিংহ রায়। ওই কমিটি ঘোষণার আগে আবু তাহের খানকে কমিটির সদস্যদের তালিকা দেখানো হয়। সেই তালিকা দেখা মাত্রই ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল সাংসদ। এরপর সভা থেকে বেরিয়ে যান তিনি।
আবু তাহের খানের দাবি, তাঁকে সময়মতো না জানিয়েই কমিটির সদস্যদের নামের তালিকা করা হয়েছে। বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানাবেন বলেও জানিয়েছেন তিনি। অন্যদিকে জেলা তৃণমূল সভাপতি শাওনি সিংহ রায় বলেন, “রাজ্য থেকে ওই তালিকায় এসেছে। সেই জেলা কমিটির তালিকা ঘোষণা করছেন তিনি। আবু তাহের খান কেন উঠে গেলেন সেটা তিনিই বলতে পারবেন।” তবে জানা গিয়েছে, ওই জেলা কমিটিতে আবু তাহের খানের ৩৫ জন অনুগামীর নাম রয়েছে।
[আরও পড়ুন: সম্পত্তির পরিমাণ মোটে ১৫ লক্ষ, দেশের সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী মমতা!]
সর্বশেষ খবর
-
মুড়ি-মুড়কির মতো ‘দানধ্যান’, অন্নপূর্ণা বিক্ষোভে তৃণমূলকেই দুষলেন দিলীপ
-
আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে কলকাতাবাসীকে! রবিবার থেকে দুর্যোগের হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গে
-
নবভারত নির্মাণের রাস্তা দেখাতে পারে, অরোভিল হোক ‘জেন জি’-র প্রেরণা!
-
২৫ কোটির চুক্তি না পেলে টিভিতে সম্প্রচার নয়, কোথায় আইএসএল দেখাতে চায় ক্লাবগুলি?
-
‘আজকাল সবারই সুগার, মিষ্টি ক’জন খায়?’, চিনির মূল্যবৃদ্ধিতে না ঘাবড়ানোর পরামর্শ বিহারের মন্ত্রীর!