সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলেজ স্ট্রিট থেকে অর্ডার দিয়ে তৈরি করিয়েছেন এই বিশেষ কুর্তা৷ গেরুয়া রঙের পোশাকটির একদিকে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি৷ আরেক দিকে তৃণমূলের প্রতীক চিহ্ন ঘাসফুল আঁকা৷ এই পোশাক পরেই বুধবার সংসদে গিয়েছিলেন তৃণমূল সাংসদ ইদ্রিশ আলি৷
তাঁর মতে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জাতীয় আইকন৷ রবীন্দ্রনাথ ঠাকুর, জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধীদের সমতূল্য৷ দেশের প্রত্যেক বাসিন্দার উচিত নিজেদের ঘরে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি রাখা৷
নিজের পোশাক নিয়ে প্রশ্নের উত্তরে আলি বলেন, তৃণমূল সুপ্রিমোর এত জনপ্রিয়তা৷ তাও তিনি সাধারণভাবে জীবনযাপন করেন৷ গরীবের স্বার্থেই প্রথম দিন থেকে তিনি নোট বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছেন৷ কেন্দ্রের বিরুদ্ধে এই লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী৷ এই জন্যই জাতীয় আইকনদের মতোই তাঁকে দেশবাসীর সম্মান জানানো উচিত বলে মনে করেন বসিরহাটের সাংসদ৷
সর্বশেষ খবর
-
আয়ুষ্মান ভারতে জালিয়াতি! ২৩৫৯ হাসপাতালকে সরাল কেন্দ্র, সাসপেন্ড ১২০০, জরিমানা ৩০০ কোটি
-
নির্দেশ অমান্য করেই জাতীয় সড়কে চলছে টোটো! হাবড়ায় মর্মান্তিক পরিণতি শিশুর
-
চাকরির ইন্টারভিউতে প্রার্থীর সঙ্গে বাবা-মা, হতবাক নিয়োগকর্তা! কেন এমন প্রবণতা জেন জি’র?
-
ফুটন্ত মোমে পুড়ছে হাত, যন্ত্রণায় চিৎকার রুবিনার! ‘ছোটি বহু’র স্টান্টবাজিতে স্তম্ভিত নেটপাড়া
-
প্রাণের রবীন্দ্রসঙ্গীতেই বিপত্তি! ভাইরাল গানই চাকরি কাড়ল নিরাপত্তারক্ষী ‘গানওয়ালার’