সুবীর দাস, কল্যাণী: এবার কল্যাণীর সমবায় সমিতির নির্বাচনে সবুজ ঝড়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১২ টি আসনের সবকটিতেই জয়ী তৃণমূল। ফলাফল প্রকাশিত হতেই আবির খেলায় মাতলেন কর্মীরা।
দীর্ঘ ৬ বছর পর নদিয়ার চাকদহ বিধানসভার অন্তর্গত দি যশরা কো আপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডে নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে ১২ টি আসনের কোনওটিতেই তৃণমল ছাড়া কোনও দল প্রার্থী দেয়নি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে তৃণমূল। জয়ের পর স্বাভাবিকভাবেই এলাকায় উৎসবের আবহ। তৃণমূল সমর্থকরা আবির খেলায় মেতেছেন। চলছে মিষ্টি বিতরণ।
এবিষয়ে স্থানীয় বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ বলেন, “এটি গণতন্ত্রের পরাজয়। সুষ্ঠু নির্বাচন হলে তৃণমূল এমন জয় পেত না। এ এক চরম অনিয়ম এবং বেআইনি নির্বাচন।” প্রসঙ্গত, দীর্ঘদিন পর এই সোসাইটিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সদস্যদের মধ্যে স্বাভাবিকভাবে ছিল আগ্রহ ও উত্তেজনা। অশান্তির আশঙ্কায় মোতায়েন ছিল প্রচুর পুলিশ। তবে শান্তিপূর্ণভাবেই ঘোষণা হয়েছে ফলাফল। ছাব্বিশের নির্বাচনের আগে আরও এক সমবায় সমিতির নির্বাচনে সবুজ ঝড় কর্মী-সমর্থকদের মনোবল যে আরও বাড়িয়েছে, তা বলাই বাহুল্য। প্রসঙ্ত, গত কয়েকমাসে রাজ্যে যে কটি সমবায় সমিতিতে নির্বাচন হয়েছে, তার বেশিরভাগেই জিতেছে তৃণমূল।
সর্বশেষ খবর
-
অবশেষে ইরানের সর্বোচ্চ নেতা খামেনেইর সঙ্গে বৈঠকে ট্রাম্প! কথা হবে শান্তিচুক্তি নিয়ে, এবার যুদ্ধ থামবে?
-
ভারতকে চাপ দিলে বিশ্বজুড়ে অশান্তি! মার্কিন শুল্কবাণের মধ্যেই মোদির ‘ঢাল’ পুতিন
-
আচমকা ‘প্রসন্ন’ শরিকরা, বাড়তি দুই রাজ্যসভা আসন প্রাপ্তি কংগ্রেসের! প্রার্থী ঘোষণা করল বিজেপিও
-
লোকসভাতেও ‘আসল তৃণমূল’, দলনেতা হচ্ছেন কাকলি! জল্পনার মাঝে বিস্ফোরক পোস্ট সাংসদের
-
‘সিএবি কর্তা হয়েও সংস্থার গঠনতন্ত্র জানেন না’, কোষাধ্যক্ষকে পাল্টা প্রাক্তন প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার