Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ২৪ জুন ২০২৬
TMC worker allegedly attacked by BJP in Khejuri

খেজুরি ২ পঞ্চায়েতে স্থায়ী সমিতি গঠনের পরই বিজেপির ‘তাণ্ডব’, জখম ৪ তৃণমূল কর্মী

এলাকায় ব্যাপক বোমাবাজি এবং তৃণমূল কর্মীদের বাড়িতে ভাঙচুর করা হয় বলেই অভিযোগ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৩, ১৩:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৩, ১৩:৪২

options
link
খেজুরি ২ পঞ্চায়েতে স্থায়ী সমিতি গঠনের পরই বিজেপির ‘তাণ্ডব’, জখম ৪ তৃণমূল কর্মী zoom

রঞ্জন মহাপাত্র, কাঁথি: খেজুরি ২ পঞ্চায়েতে বিজেপি স্থায়ী সমিতি গঠনের পরই এলাকায় অশান্তি। তৃণমূল কর্মী-সমর্থকদের বাড়ি লক্ষ্য করে ব্যাপক বোমাবাজি করার অভিযোগ। তাঁদের বাড়িঘর ভাঙচুরও করা হয়। এই ঘটনায় কাঠগড়ায় গেরুয়া শিবির। অভিযোগ অস্বীকার বিজেপির।

বুধবারই পূর্ব মেদিনীপুরের খেজুরি ২ পঞ্চায়েতে স্থায়ী সমিতি গঠম করে বিজেপি। ‘তৃণমূল’ সাংসদ শিশির অধিকারীর ভোটে গেরুয়া শিবির জয়লাভ করেন বলেই অভিযোগ। স্থায়ী সমিতি গঠনের পরই উচ্ছ্বাসে মেতে ওঠেন বিজেপি কর্মী-সমর্থকরা। স্থানীয়দের দাবি, রাতভর এলাকায় চলে ব্যাপক বোমাবাজি। বেছে বেছে তৃণমূল কর্মী-সমর্থকদের মারধর করা হয় বলেও অভিযোগ। বিজেপি কর্মী-সমর্থকরা এলাকায় সন্ত্রাস ছড়ায় বলেই দাবি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: সরকারি দপ্তরে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়াতে উদ্যোগ, তিন গুণ করা হল ভাড়া]

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খেজুরি থানার পুলিশ। আপাতত নিয়ন্ত্রণে পরিস্থিতি। তৃণমূল কর্মী-সমর্থকদের দাবি, তাঁদের দলের অন্তত ৪ জন জখম হয়েছেন। তাঁদের ভরতি করা হয়েছে হাসপাতালে। যদিও বোমাবাজি, হামলার অভিযোগ খারিজ করে দিয়েছে পদ্মশিবির। তবু এই ঘটনাকে কেন্দ্র করে শাসক-বিরোধীদের মধ্যে শুরু জোর তরজা।
দেখুন ভিডিও:

[আরও পড়ুন: কানাডায় খলিস্তানি ডেরা! ৪৩ জনের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকা প্রকাশ NIA-র]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.