সৌরভ মাজি, বর্ধমান: তৃণমূলের দাপটে দক্ষিণবঙ্গের একমাত্র পুরসভাও সিপিএমের হাতছাড়া হতে বসেছে। দাঁইহাট পুরসভার চার কাউন্সিলর শাসক দলে যোগ দিলেন। এর ফলে পূর্ব বর্ধমান জেলার এই পুরসভায় সিপিএম বেকায়দায় পড়ল। চেয়ারম্যানকে সরাতে আগামী মঙ্গলবার অনাস্থা আনছে তৃণমূল।
[বিরোধীদের ঐক্যবদ্ধ করতে উদ্যোগ সোনিয়ার, নেতৃত্বে কি মমতাই?]
দক্ষিণের ডায়মন্ডহারবার থেকে বর্ধমান। দক্ষিণবঙ্গের কার্যত সব পুরসভাতেই এখন ঘাসফুল। মাঝখানে বিচ্ছিন্ন দ্বীপের মতো ছিল দাঁইহাট। কাটোয়া মহকুমার অন্তর্ভুক্ত এই পুরসভায় পাঁচ বছর অন্তত শাসক বদল দস্তুর। ২০১৫ সালের এপ্রিল মাসে এই পুরসভা জোটের হাত থেকে সিপিএম দখল করেছিল। তিন বছরের মধ্যে সেই পুরসভার হাতবদল হতে চলেছে। গত পুরভোটে ১৪ ওয়ার্ড আসন বিশিষ্ট এই পুরসভার ৯টি ওয়ার্ডে জিতেছিল বামেরা। তৃণমূলের দখলে ছিল ৪টি এবং বিজেপির হাতে ছিল ১টি ওয়ার্ড। বাম কাউন্সিলরদের মধ্যে চারজন শুক্রবার তৃণমূলে যোগ দেন। এদিন বর্ধমানের অরবিন্দ স্টেডিয়ামে জেলা পর্যবেক্ষক তথা মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন চার কাউন্সিলর। তাঁরা হলেন গীতা বন্দ্যোপাধ্যায়, সুজাতা বিশ্বাস, মামণি মাঝি এবং ধনঞ্জয় মণ্ডল। চার সিপিএম কাউন্সিলর তৃণমূলে চলে আসায় ঘাসফুল শিবিরের সদস্য সংখ্যা বেড়ে হল ৮। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গিয়েছে শাসক দল। নবাগতদের হাতে পতাকা তুলে দিয়ে অরূপ বিশ্বাস জানান, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে চার কাউন্সিলর তৃণমূলে যোগ দিয়েছেন। তাঁরা তৃণমূলে আসার জন্য আবেদন করেছিলেন। এদিন সরকারিভাবে তাঁদের দলে নেওয়া হয়।’’ এর ফলে পূর্ব ও পশ্চিম বর্ধমান মিলিয়ে জেলার সব পুরসভাই তৃণমূলের হাতে আসতে চলেছে। অরূপবাবুর সংযোজন, আগামী মঙ্গলবার পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনা হবে। দলত্যাগীরা জানান রাজ্যের উন্নয়ন কর্মযজ্ঞে সামিল হতেই তাঁদের এই সিদ্ধান্ত। সিপিএমে থেকে তাঁর কাজ করতে পারছিলেন না বলে দাবি করেন ওই কাউন্সিলররা।
[সবার ভাল চাইত ছেলে, শহিদ জওয়ানের স্মৃতিতে শ্মশানে প্রতিক্ষালয় গড়ছেন বাবা]
এদিন তৃণমূলের সভায় যোগ দেওয়ার খবরে দলত্যাগী কাউন্সিলর মামণি মাঝির বাড়িতে হামলা হয় বলে অভিযোগ। কাটোয়ার বিধায়ক তথা পুরপ্রধান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের উদ্যোগে এই কাউন্সিলরার তৃণমূলে যাওয়ার ব্যাপারে মনস্থির করেন। এদিন তৃণমূলের সভায় ছিলেন আর এক মন্ত্রী তথা জেলার নেতা স্বপন দেবনাথ।
ছবি: মুকলেসুর রহমান
[বিহারে কাজে গিয়ে রহস্যমৃত্যু এরাজ্যের তিন যুবকের]
সর্বশেষ খবর
-
শ্যামাপ্রসাদের আত্মত্যাগ স্মরণ মোদি-শুভেন্দুর, ইকো পার্কে দিলীপ, মুরলীধর সেন লেনে শ্রদ্ধা শমীকের
-
বিক্ষোভকারীদের উপর ফের গুলিবৃষ্টি, পাক সেনার বর্বরতায় লাশ গুনছে অধিকৃত কাশ্মীর
-
কেন ভিনির বদলে পেনাল্টি নিলেন ব্রুনো? সমালোচনার মাঝে মুখ খুললেন ব্রাজিল কোচ
-
১২৫ ফুট মূর্তির শিলান্যাস-সহ একাধিক কর্মসূচি, শ্যামাপ্রসাদ জন্মজয়ন্তী পালনে শহরে শাহ
-
‘শুধু আমেরিকা কেন, ভারতও আমাদের ভালো বন্ধু’, ভ্যান্সের দাবি উড়িয়ে বার্তা নেতানিয়াহুর