এবার বুলডোজার চলল বহরমপুরের তৃণমূল যুবনেতার বাড়িতে। বহরমপুর শহর যুব তৃণমূল নেতার বেআইনি নির্মাণ ভাঙল পুরসভা। অন্যের জায়গা দখল করে এই বাগান বানানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। তৃণমূল যুব নেতার পরিবারের দাবি, ওই জায়গা তাঁরা কিনেছিলেন। এ দিকে যুবনেতা ও তাঁর স্ত্রী পলাতক।
বহরমপুরের যুব তৃণমূল নেতা পাপাই ঘোষ। তাঁর স্ত্রী মণীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান। অভিযোগ বহরমপুর শহরের তিন নম্বর সৈয়দাবাদ বাঙালপাড়া এলাকায় একটি জমিতে বাগানবাড়ি বানিয়েছিলেন। অভিযোগ এই বাড়িটি ওই জমিটি দখল করে বানানো হয়েছে। তারপরই আজ সেই বাড়ি বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হল। যুবনেতা ও তাঁর স্ত্রীর কোনও খোঁজ পাওয়া যায়নি। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে তাঁরা পলাতক বলে জানা গিয়েছে। ওই যুবনেতার মা চম্পা ঘোষের দাবি, “আমরা ওই জমিটি কিনেছিলাম। সব কাগজপত্র আছে। ছেলে রাজনীতি করে সেই জন্যই প্রতিহিংসাপরায়ণ হয়ে এই কাজ করা হচ্ছে। ছেলে বাড়িতে নেই।”
ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের বিভিন্ন বেআইনি নির্মাণ নিয়ে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। কোনওভাবেই অবৈধ নির্মাণ ও কাজ মেনে নেওয়া হবে না সেই বার্তা দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মোতাবেক কাজ শুরু করেছে প্রশাসনও। এবার বহরমপুরের যুব তৃণমূল নেতার বাড়িতে বুলডোজার চালিয়ে বেআইনি নির্মাণ ভাঙা হল।
সর্বশেষ খবর
-
প্রধান বিচারপতির ককরোচ শব্দের অপব্যবহার! কেন্দ্র, সিবিআইকে নোটিস শীর্ষ আদালতের
-
পরপর ট্রান্সফরমার বিকল! লিফট বন্ধ-জলের আকাল, বিদ্যুৎ বিভ্রাটে জেরবার দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা
-
লক্ষ্য সম্পর্ক দৃঢ় করা, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পাঁচ রাজ্যের প্রতিনিধিদের আমন্ত্রণের সিদ্ধান্ত
-
পানমশলা আর বিক্রি করা যাবে না প্লাস্টিকের প্যাকেটে, নয়া ব্যবহারবিধি কেন্দ্রের
-
রাজ্যে শিল্প আনতে বন্ধ হোক লাল ফিতের ফাঁস, তোলাবাজি! বণিকমহলের মতামত শুনলেন মন্ত্রীরা