বিপ্লব রায়, কোচবিহার: কোচবিহারে আবারও গুলি চলল৷ কলেজ থেকে বাড়ি ফেরার পথেই গুলিবিদ্ধ এক ছাত্র৷ স্টেশনের এলাকায় রেলগুমটির কাছে মাজিদ আনসারি নামে স্নাতকস্তরের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রকে লক্ষ্য করে গুলি চালায় তিন দুষ্কৃতী৷ তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই হামলা বলে অভিযোগ৷ গুলিবিদ্ধ মাজিদ আনসারি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি৷
[কলেজে ভরতির নামে তোলাবাজি, হাতেনাতে পাকড়াও যুবক]
অভিযোগ, শুক্রবার সকালে কলেজে পোস্টার লাগাতে যায় তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন ছাত্রগোষ্ঠীর বেশ কয়েকজন৷ তাতে বাধা দেয় কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট আহ্বায়ক মাজিদ আনসারি ও তাঁর অনুগামীরা৷ যদিও কিছুক্ষণ পর কলেজেই ওই ঝামেলা মিটে যায়৷ এরপর দুপুরের দিকে বাড়ি ফিরছিলেন কোচবিহার কলেজের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট আহ্বায়ক মাজিদ আনসারি৷ হেঁটেই রেলগুমটি এলাকায় পৌঁছান তিনি৷ সেই সময় পেছন দিক থেকে বাইকে করে আসে তিন দুষ্কৃতী৷ মাজিদকে লক্ষ্য করে গুলি চালায় তারা৷ গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন মাজিদ৷ স্থানীয়রাও ভরদুপুরে গুলির শব্দে হতচকিত হয়ে যান৷ শব্দ শুনেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় এলাকাবাসী৷ সুযোগ বুঝেই এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা৷
[শ্বশুরবাড়িতে ঢুকে স্ত্রীকে গুলি করে খুন যুবকের, কোন্নগরে ‘লাভ জেহাদ’-এর ছায়া]
রক্তাক্ত অবস্থায় মাজিদকে উদ্ধার করেন স্থানীয়রা৷ প্রথমে মাজিদকে কোচবিহার এমজেএন হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় মাজিদকে৷ আপাতত সেখানেই ভরতি রয়েছে সে৷ মাজিদের বন্ধুবান্ধবদের অভিযোগ, অভিজিৎ ভৌমিক ও শুভজিৎ কুণ্ডুর অনুগামীদের মধ্যে গন্ডগোল বহুদিনের৷ দ্বিতীয় বর্ষের গুলিবিদ্ধ ছাত্র মাজিদ অভিজিৎ ভৌমিকের অনুগামী ছিল৷ তার জেরেই শুভজিৎ কুণ্ডুর অনুগামীরা মাজিদের উপর হামলা করেছে৷
[পরকীয়া সন্দেহে সালিশি সভা বসিয়ে গৃহবধূকে বেধড়ক মার, কাটা হল মাথার চুল]
গুলি চলার ঘটনার পরই কলেজের অন্যান্য পড়ুয়া ও স্থানীয় বাসিন্দারা রেলগুমটির কাছে বিক্ষোভ দেখাতে শুরু করেন৷ ওই এলাকায় দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়িতেও ভাঙচুর চালায় তারা৷ বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷ খুব তাড়াতাড়ি অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে বলেই জানান কোচবিহার জেলা পুলিশ সুপার ভোলানাথ পাণ্ডে৷
সর্বশেষ খবর
-
রাষ্ট্রসংঘে সন্ত্রাস নিয়ে প্রশ্ন পাক সাংবাদিকের! জয়শংকর বললেন, ‘পাকিস্তানকে জিজ্ঞেস করুন’
-
আর থানার হাতে নয়, যাবতীয় দায়িত্ব নিচ্ছে সিকিউরিটি কন্ট্রোল! পাসপোর্ট যাচাইয়ে বড়সড় বদল
-
মেঘে মেঘে ভাগ ভারত! বর্ষার মরশুমে ইসরোর স্যাটেলাইট ছবিতে তুমুল চাঞ্চল্য
-
দীক্ষার নামে তারাপীঠ নিয়ে গিয়ে যুবতীকে বিয়ে, যৌনতা! কুকীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার ‘কাপালিক অঘোরী’
-
রাষ্ট্রপতির কাছে পৌঁছয়নি গুন্ডাদমন বিল! হঠাৎ সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বললেন, ‘মিথ্যা খবর’