স্টাফ রিপোর্টার, মালদহ: পুলিশের হাতে জালনোট পাচারের অন্যতম পান্ডা৷ শনিবার মালদহের বৈষ্ণবনগর থানার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে গ্রেফতার রিপন শেখ ওরফে লায়ন। এদিন এনআইএ তাকে গ্রেপ্তার করে কলকাতা নিয়ে যায়৷ জানা গিয়েছে, বাংলাদেশি জঙ্গি সংগঠন জেএমবি’র সক্রিয় সদস্য লায়ন৷ শুক্রবার গভীর রাতে সীমান্তের কাঁটাতার কেটে ভারতে প্রবেশের চেষ্টা করছিল সে৷ ঠিক সেই সময়ই বিএসএফের হাতে ধরা পরে সে৷ বিএসএফ গোয়েন্দা শাখা তাকে আটক করে৷ এরপর লায়নকে তুলে দেওয়া হয় এনআইএ’র হাতে৷
অনেকদিন ধরেই লায়নের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছিল পুলিশ৷ বাংলাদেশ ও ভারতের বিভিন্ন অঞ্চলের পুলিশ, গোয়েন্দা দল এবং এনআইএ লায়নের খোঁজে তল্লাশি চালাচ্ছিল৷ কিন্তু বারবারই লায়ন ফেরার হয়ে যেত৷ এক বছর আগে সে পুলিশের নজর এড়িয়ে বাংলাদেশে পালিয়ে গিয়েছিল৷ রিপন শেখ ওরফে লায়নের বিরুদ্ধে ভারত ও বাংলাদেশে জঙ্গি নাশকতা এবং ভারতের বিভিন্ন রাজ্যে জালনোট পাচার-সহ একাধিক অভিযোগ রয়েছে বলে গোয়েন্দা সূত্রের খবর৷
সর্বশেষ খবর
-
মধ্যরাতে ঘরের দুয়ারে সাক্ষাৎ মৃত্যু! কুণ্ডলী পাকিয়ে ১০ ফুট লম্বা অজগর, কী করলেন গৃহকর্তা?
-
শ্রীকৃষ্ণের আশীর্বাদে ভরবে সংসার, জন্মাষ্টমীর পর রাধাষ্টমী করতে ভুলবেন না, জেনে নিন নিয়ম
-
মাহিকার সঙ্গে প্রেমের মাঝেই হার্দিকের জীবনে আমিশা! ভিডিও ভাইরাল হতেই অভিনেত্রী বললেন…
-
অবশেষে কাটল ‘অভিশাপ’, চিনের ডেরায় ঢুকে চিনকে হারিয়ে ইতিহাস সাত্ত্বিক-চিরাগের
-
‘মাওবাদের মতোই এবার নেশামুক্ত হবে ভারত’, লক্ষ্য স্থির রেখে ‘ব্লুপ্রিন্ট’ সাজালেন অমিত শাহ