সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টয় ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়াল কার্শিয়াং-এ৷ দার্জিলিং থেকে নিউ শিলিগুড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে লাইনচ্যুত হয় ট্রেনটি৷ আতঙ্কিত হওয়ায় ৩৫ জন যাত্রীকে নামিয়ে আনা হয় নিরাপদ আশ্রয়ে৷ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে নিউ জলপাইগুড়ির এডিআরএম-এর পক্ষ থেকে৷
[সকাল থেকে সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস, দিঘায় পর্যটকদের ঢল]
বুধবার নির্ধারিত সময় সকাল এগারোটা নাগাদ দার্জিলিং থেকে নিউ শিলিগুড়ি যাচ্ছিল একটি টয় ট্রেন৷ পাহাড়ের অন্যতম এই আকর্ষণের স্বাদ একবার পেতে প্রত্যেকদিনের মতোই এতে সফর করছিলেন ৩৫ জন যাত্রী৷ কিন্তু হঠাৎই লাইন থেকে বেরিয়ে রাস্তা দিয়ে চলতে শুরু করে ট্রেনটি৷ বিকট আওয়াজে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ থেকে শুরু করে ট্রেনে সফররত যাত্রীরা৷ তড়িঘড়ি ট্রেনটিকে থামিয়ে তাঁদের নামানো হয়, নিয়ে যাওয়া হয় নিরাপদ আশ্রয়ে৷ সেখান থেকে কেউ পায়ে হেঁটে বা কেউ বাসে করে যান নিজ নিজ গন্তব্যে৷ ঘটনাস্থলে আসেন ট্রেনের কর্মীরা৷ দীর্ঘ দুই থেকে আড়াই ঘন্টার চেষ্টায় ট্রেনটিকে লাইনে তুলতে সমর্থ হন তাঁরা৷ এইপর ট্রেনটিকে নিয়ে আসা হয় এনজিপি-তে৷ আপাতত বিপদ এড়ানো গিয়েছে৷ কিন্তু টয় ট্রেনের এই এই আকস্মিক দুর্ঘটনা প্রশ্ন তুলছে যাত্রীদের নিরাপত্তা নিয়ে৷
[ডোমকলে উদ্ধার ২ কোটি টাকার হেরোইন, বমাল গ্রেপ্তার মাদক পাচারকারী]
মোর্চার আন্দোলনে ফলে তৈরি হওয়া সংঘর্ষের পরিবেশ এবং পাহাড় ধসে দীর্ঘদিন বন্ধ ছিল ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ হিসেবে স্বীকৃত পাহাড়ের টয় ট্রেন৷ পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবারও শুরু হয় তার যাত্রা৷ নতুন করে এর ঐতিহ্যের স্বাদ পেতে পাহাড়ে ছুঁটে যান বিভিন্ন জায়গার মানুষ৷ তবে এই ঘটনা মানুষের সেই আনন্দ-উচ্ছ্বাসে আতঙ্কের পরিবেশ তৈরি করবে বলে মনে করছেন অনেকে৷ প্রশ্ন উঠছে টয় ট্রেনে যাত্রীদের নিরাপত্তা নিয়ে৷ তবে এই ঘটনার সম্পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছেন নিউ জলপাইগুড়ির এডিআরএম পার্থপ্রতীম রায়৷ তিনি বলেন, তদন্ত করে দেখা হবে কী কারণে এমন ঘটনা ঘটল?
সর্বশেষ খবর
-
জমি-বাড়ি দখল করেছেন রেখা পাত্র! বিজেপি বিধায়কের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে নালিশ কেশবানন্দ মহারাজের
-
কোটি কোটি টাকা উদ্ধার হতেই দেশছাড়া টুলু! অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ীর বিরুদ্ধে জারি হুলিয়া
-
গর্ভাবস্থার ৮ মাসেও দিনরাত শুটিং, অন্তঃসত্ত্বা দীপিকাকে নিয়ে উদ্বিগ্ন ভক্তরা
-
দুবাই হত ভারতেরই অংশ! কেন আচমকাই বদলে যায় পরিস্থিতি, পালটে যায় ইতিহাস
-
‘যন্তর মন্তরে গুলি চলেনি, আমজনতাকে ভুল বোঝাচ্ছেন রাহুল গান্ধী’, দাবি নাড্ডার