সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর : গণেশ পুজোর নামে তোলাবাজি৷ তোলার টাকা না পেয়ে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ও মারধরের অভিযোগ৷ এলাকায় গুলি চালানোর ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে দুর্গাপুর ইস্পাত নগরীর গুরুনানক রোড এলাকায়৷
সদ্য গজিয়ে ওঠা ‘ডি-সেকটর কালচারাল ক্লাবে’র সদস্যরা গণেশ পুজোর চাঁদা সংগ্রহ করছিল বেশ কয়েকদিন ধরেই৷ রাস্তায় লরি আটকেও জোর করে চাঁদা আদায় করছিল বলেও অভিযোগ৷ রাতে জোর করে তোলাবাজিও করা হত বলে অভিযোগ স্থানীয় দোকানদারদের৷ অভিযোগ, বৃহস্পতিবার রাত দশটা নাগাদ এই ক্লাবের তিন যুবক মদ্যপ অবস্থায় হানা দেয় ডি-সেকটর মার্কেটের ব্যবসায়ী অনিল চৌধুরি ও তাঁর ভাইপো মনু চৌধুরির দোকানে৷ তোলার টাকা দিতে অস্বীকার করায় তাঁদের ব্যাপক মারধর করে ক্লাবের দুই সদস্য৷ তোলাবাজির টাকা না দিলে দোকান বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ৷
[প্রকল্পে বরাদ্দ অর্থের মালিকানা ঘিরে বিতর্ক, বাবুলের তোপের মুখে মলয় ঘটক]
এমনকী, দোকান বন্ধ করে তালা ঝুলিয়ে দেয় বলেও অভিযোগ৷ এরপরই হাতে পিস্তল নিয়ে চড়াও হয় একদা সিপিএম কর্মী বলে পরিচিত সত্যজিৎ বসু৷ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয় বলে অভিযোগ৷ আচমকা গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ ডি-সেকটর মার্কটে আসা সাধারণ ক্রেতারাও ভয়ে পালাতে থাকেন৷ এলাকার ব্যবসায়ীরা আতঙ্কে দোকান বন্ধ করে দেন৷ খবর পেয়ে ঘটনাস্থলে যান দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী৷ ঘটনাস্থল থেকে দুটি গুলির খোলও উদ্ধার করে পুলিশ৷ এদিকে তাণ্ডব চালিয়ে চম্পট দেয় যায় অভিযুক্তরা৷
[বছর ঘুরলেও হয়নি সংস্কার, হেরিটেজ তকমা হারাতে পারে দার্জিলিংয়ের দু’টি স্টেশন]
এদিনের এই ঘটনা সম্পর্কে দুর্গাপুর নগর নিগমের মেয়র পারিষদ সদস্য পবিত্র চট্টোপাধ্যায় বলেন, “গণেশ পুজোর চাঁদা নিয়ে বিবাদ বলে শুনেছি৷ বিবাদের জেরে গুলিও চলেছে বলে স্থানীয়দের কাছে থেকে শুনেছি৷ পুলিশকে বলা হয়েছে, আইনশৃঙ্খলার অবনতি হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে৷ মূল অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক শাস্তির দাবিও জানানো হয়েছে৷”
সর্বশেষ খবর
-
সপ্তাহান্তে বাতিল একাধিক লোকাল, ৭ ঘণ্টা চলবে রেলের কাজ, কবে, কখন ট্রাফিক ব্লক?
-
খাঁটি হ্যান্ডলুম নাকি মেশিনে তৈরি? পুজোর কেনাকাটায় শাড়ি চিনতে মাথায় রাখুন এই ৫ বিষয়
-
সেনার হাতে এবার ট্যাঙ্ক ধ্বংসকারী জ্যাভলিন মিসাইল! আমেরিকার সঙ্গে বড় প্রতিরক্ষা চুক্তি ভারতের
-
ছেলে থেকে মেয়ে হয়েই মহিলা ক্রিকেটে! অনয়া বাঙ্গারকে ‘অসহ্য’ তোপ প্রোটিয়া তারকার
-
শাসক-বিরোধী যুক্তি-যুদ্ধ শুরু, আসন্ন নির্বাচনে প্রতিনিধিত্ব আইন নিয়ে উত্তপ্ত সিএবি