অরূপ বসাক, মালবাজার: চোরের একশ আর গৃহস্থের এক। সেই প্রবাদ সত্যি করেই অবশেষে ধরা পড়ল এক কুখ্যাত চোর। বেশ কিছু দিন থেকেই চোরের উপদ্রবে নাজেহাল মালবাজার মহকুমার ব্যবসায়ীরা। প্রায় প্রত্যেকদিনই হানা দিচ্ছিল চোর। কখনও চুরি হচ্ছিল গাড়ির ব্যাটারি, কখনও বা দোকানের শাটার ভেঙে হাপিস করা হচ্ছিল মোবাইল। এমনকি বাড়ির ছাগলও চুরি করে নিয়ে যেত চোরের দল। ওই চুরির কিনারা করতে হিমশিম খাচ্ছিল পুলিশও। অবশেষে বৃহস্পতিবার ওদলাবাড়ির ব্যবসায়ীদের হাতে ধরা পড়ে এক চোর। চলে গণধোলাই। তারপর তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।
[বাবা-কাকিমার পরকীয়া দেখে ফেলার ‘অপরাধ’, কাকার হাতে শ্লীলতাহানির শিকার কিশোরী]
ব্যবসায়ী রিংকু প্রসাদ, মিলন ছেত্রীদের বক্তব্য, প্রতিদিন চুরি হচ্ছে বিভিন্ন দোকানে। এই উপদ্রবে রাতের ঘুম উড়েছে তাঁদের। ওই ব্যবসায়ীদের দাবি পরিকল্পনামাফিক ঘটনাগুলি ঘটাচ্ছে চোরেদের একটি গ্যাং। ওই দলে রয়েছে মহিলারাও। দলের মহিলারা টার্গেটগুলিকে রীতিমতো রেইকি করে সেই তথ্য পাচার করত অন্যদের। তারপর ‘অপারেশনে’ নামত বাকিরা। জানা গিয়েছে, এদিন রাতে চুরির উদ্দশ্যে একটি দোকানে হানা দেয় ধৃত ও তার স্ত্রী। তবে দোকানের মালিক সতর্ক ছিলেন। তাঁর চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসে। পালাতে গিয়ে ধরা পড়া যায় ওই যুবক। তবে তার স্ত্রী পালিয়ে যায়।
[বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, খুনের চেষ্টায় ধৃত ডাক্তারি ছাত্র]
পুলিশ সূত্রে খবর, এর আগেও একাধিক চুরির ঘটনায় জড়িত ছিল ধৃত। বেশ কয়েকবার জেলও খেটেছে সে। তাকে জেরা করে দলের বাকি সদস্যদের খোঁজ চালাচ্ছে পুলিশ। তবে জেরায় পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা সে। বাড়ির ঠিকানা জানতে চাইলে সন্তোষজনক উত্তর দিচ্ছে না ধৃত। কখনও বলছে তার বাড়ি মালবাজারেই। আবার কখন সে ক্রান্তির ঠিকানা দিচ্ছে। মনে করা হচ্ছে তাকে জেরা করে ওই কুখ্যাত চোরের দলটিকে কবজা করতে পারবে পুলিশ।
দেখুন ভিডিও:
সর্বশেষ খবর
-
আজ জানে কি জিদ না করো… চোখের জলে মহাকাব্যে ইতি টানলেন মহানায়ক রোনাল্ডো
-
লাস্ট ডান্সেও অধরা মাধুরী, স্পেনের কাছে হেরে শূন্য হাতেই বিশ্বকাপকে চিরবিদায় রোনাল্ডোর
-
কাচ বসানো বালা পরিয়ে বৃদ্ধার ৫০ লক্ষের হিরের গয়না হাতিয়ে পালায় আয়া! কী হল তারপর?
-
চুলের মুঠি ধরে মার! কলেজ প্রজেক্টের ছবি তুলতে গিয়ে হেনস্থার শিকার ৪ ছাত্রী
-
বাবা-ছেলেকে অপহরণ করে ১০ লক্ষ মুক্তিপণ দাবি! ধৃত ৩