Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২৬ আগস্ট ২০২৬
Malbazar

সকালে নিখোঁজ, বেলায় পুকুরে মিলল ৩ বছরের শিশুর দেহ! সন্তান হারিয়ে শোকে কাতর পরিবার

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মাল ব্লকের ওদলাবাড়ির শান্তি কলোনি এলাকায়। ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুলাই ১১, ২০২৬, ১৯:২৯

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুলাই ১১, ২০২৬, ১৯:২৯

options
link
সকালে নিখোঁজ, বেলায় পুকুরে মিলল ৩ বছরের শিশুর দেহ! সন্তান হারিয়ে শোকে কাতর পরিবার zoom
প্রতীকী ছবি।
Advertisement

মা চা বাগানে। দাদু জমিতে কাজ করতে গিয়েছিলেন। দিদার সঙ্গে ঘরে ছিল ছোট্ট শিশু। সে চলে যায় পাশের পুকুরে। বাড়ির পাশে সেই পুকুরে ডুবে মৃত্যু হল তিন বছরের শিশুর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মাল ব্লকের ওদলাবাড়ির শান্তি কলোনি এলাকায়। ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া।

পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো শিশুটির মা প্রতিমা ওড়াও চা-বাগানে ঠিকা শ্রমিকের কাজে গিয়েছিলেন। দাদু জমিতে কাজ করতে যান। শনিবার দুপুর নাগাদ বাড়িতে দিদার সঙ্গেই ছিল ছোট্ট ইরিক। খেলাধুলার ফাঁকে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। তা কেউ টের পাননি। শিশুটি নিখোঁজ হয়ে গেলে খোঁজ শুরু হয়। তল্লাশি চলে পুকুরে। সেই সময় জলে ভেসে ওঠে শিশুটি।

Advertisement

শিশুটির দাদু বিল্লা ওড়াও জানান, ইরিকের বাবা সিকিমে কর্মরত। মা কাজে এবং তিনি জমিতে ছিলেন। পরে পরিবারের সদস্যরা ইরিককে খুঁজতে শুরু করলে পুকুরে ভাসতে দেখা যায়। দ্রুত তাকে উদ্ধার করে ওদলাবাড়ি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে মালবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.