প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরা দাউদাউ করে জ্বলছে। ভয়, আতঙ্ক সাধারণ যাত্রীদের মধ্যে। স্টেশনের কর্মী, আধিকারিকদের মধ্যেও ছুটোছুটি পড়ে যায়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বর্ধমানের কাটোয়া (Katwa) স্টেশনে। কীভাবে ওই আগুন লাগল, খতিয়ে দেখা হচ্ছে। শুরু হয়েছে তদন্ত। রবিবার ভোরে ওই আগুন লাগে বলে খবর।
রেল স্টেশন সূত্রে জানা গিয়েছে, কাটোয়া স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল কাটোয়া-আজিমগঞ্জ লোকাল ট্রেন। নির্দিষ্ট সময়ে সেটি স্টেশন ছেড়ে রওনা দিত। ভোর সাড়ে চারটে নাগাদ ওই ট্রেনেরই কামরায় আগুন দেখতে পাওয়া যায়। সেসময় স্টেশনে বেশ কিছু যাত্রী ছিল। আতঙ্ক ছড়িয়ে যায় যাত্রী ও রেলকর্মীদের মধ্যে। খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। কিছু সময়ের মধ্যেই ট্রেনটির ওই কামরাটি দাউদাউ করে জ্বলতে শুরু করে।
আরও পড়ুন:
কাটোয়া স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল কাটোয়া-আজিমগঞ্জ লোকাল ট্রেন। নির্দিষ্ট সময়ে সেটি স্টেশন ছেড়ে রওনা দিত। ভোর সাড়ে চারটে নাগাদ ওই ট্রেনেরই কামরায় আগুন দেখতে পাওয়া যায়।
দমকল কর্মীরা দ্রুত স্টেশনে পৌঁছে আগুন নেভানোর কাজে হাত লাগান। বেশ কিছু সময়ের চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে আসে। কামরাটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। তবে দমকল কর্মীদের চেষ্টায় ওই আগুন ট্রেনের অন্য কামরায় ছড়িয়ে পড়া থেকে আটকানো গিয়েছে। ঘটনাটিতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। স্টেশন চত্বরেও হুড়োহুড়ি শুরু হয়। তবে এই অগ্নিকাণ্ডে কোনও হতাহতের খবর নেই বলেই জানা গিয়েছে। কিন্তু কীভাবে লাগল এই আগুন? প্রাথমিকভাবে অনুমান, শটসার্কিট থেকেই ওই আগুন লেগে থাকতে পারে। রেলের তরফে শুরু হয়েছে তদন্ত। দমকলও বিষয়টি খতিয়ে দেখছে।
ওই ট্রেনটি এদিন সকাল ছয়টা পাঁচ মিনিটে কাটোয়া স্টেশন থেকে ছাড়ার কথা ছিল। ব্যস্ত সময়ে ওই আগুন লাগলে, কী হত? সেই দুশ্চিন্তা ছড়িয়েছে সাধারণ যাত্রীদের মধ্যে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাজি বলেন,” আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি বাইরে থেকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে সেই ধরনের গতিবিধি আমাদের নজরে এসেছে। একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।”
আগুন নেভানোর পর ক্ষতিগ্রস্ত বগির কাছাকাছি জায়গা ঘিরে রেখে দেওয়া হয়। তদন্তে যান রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা। তাঁরা তদন্ত করে দেখার পর পুড়ে যাওয়া বগি সরিয়ে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, বিগত দু’বছর কাটোয়া রেল স্টেশনটিকে নতুন রূপে সাজিয়ে তোলার কাজ চলছে। অমৃত ভারত স্টেশন প্রকল্পে কটোয়া রেল স্টেশনের আধুনিকীকরণের কথা আগেই ঘোষণা করেছিল কেন্দ্র সরকার। সেই অনুযায়ী কাজ চলছে। দু’নম্বর প্লাটফর্মের পাশেই নির্মীয়মাণ ভবনগুলি রয়েছে। এই পরিস্থিতির মধ্যেই ‘নাশকতা’র প্রসঙ্গে আতঙ্ক ছড়িয়েছে। রেল বিভাগ থেকে তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ডোপ কেলেঙ্কারিতে বিদ্ধ ভারত! এশিয়াডের আগেই বাদ তিন কুস্তিগির, কমছে পদকজয়ের আশা
-
দেবীদুর্গার মণ্ডপসজ্জায় এবার বিদেশিনী, বাঙালি শিল্পীর হাত ধরে পুজোয় দেবেন কোন বার্তা?
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত