Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
Train

ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি, শিয়ালদহ-বনগাঁ শাখায় বন্ধ ট্রেন চলাচল, ভোগান্তিতে যাত্রীরা

রেলের তরফে খবর, যত দ্রুত সম্ভব রেল পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৩০, ২০২৪, ১৭:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৩০, ২০২৪, ১৭:৫২

options
link
ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি, শিয়ালদহ-বনগাঁ শাখায় বন্ধ ট্রেন চলাচল, ভোগান্তিতে যাত্রীরা zoom
ফাইল ছবি
Advertisement

সুব্রত বিশ্বাস: হাবড়া ও সংহতির মাঝে ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি। প্রায় এক ঘণ্টা ধরে শিয়ালদহ-বনগাঁ শাখায় বন্ধ ট্রেন চলাচল। প্রবল ভোগান্তির শিকার যাত্রীরা। রেলের তরফে খবর, যত দ্রুত সম্ভব রেল পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে।

জানা গিয়েছে, রবিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ সমস্যার সূত্রপাত। এদিন হাবড়ার (Habra) লেভেল ক্রসিংয়ের গেটে ধাক্কা দেয় একটি গাড়ি। যার ফলে বুম ভেঙে ছিটকে গিয়ে লাগে ওভারহেডের তারে। হাবড়া ও সংহতির মাঝে ছিঁড়ে যায় ওভারহেডের তার। এর ফলে ডাউন লাইনে দাঁড়িয়ে পড়ে ট্রেন। বন্ধ হয়ে যায় শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেন চলাচল। তড়িঘড়ি মেরামতির কাজে হাত লাগায় রেল। যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ছেলেধরা গুজবের মাঝে নিখোঁজ একই স্কুলের ৫ ছাত্রী, চাঞ্চল্য মগরায়]

রবিবারের বিকেলে যাত্রী তুলনায় কম। তা সত্ত্বেও এই ঘটনায় ভোগান্তিতে যাত্রীরা। দীর্ঘক্ষণ ধরে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে ট্রেন। কতক্ষণ পরিষেবা স্বাভাবিক হবে সেই অপেক্ষায় যাত্রীরা। রেলের তরফে জানানো হয়েছে, কাজ চলছে। যত দ্রুত সম্ভব পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

[আরও পড়ুন: সলতে পাকিয়েছিলেন ৪ পঞ্চায়েত সদস্য! শিলিগুড়িতে প্রোমোটার গ্রেপ্তারির নেপথ্য কাহিনি]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.